বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

বাবার পথেই হাঁটছেন হৃতিকপুত্র

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭২ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী পরিবারগুলোর মতো রোশন পরিবারের শেকড়ও অনেক গভীরে। সেই সংগীত পরিচালক রোশন লাল নাগরথ থেকে শুরু করে পরিচালক রাকেশ রোশন এবং শেষে অভিনেতা হৃতিক রোশন পর্যন্ত তিন প্রজন্ম দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড অঙ্গন।

এবার সেই পারিবারিক ধারা বজায় রাখতে চলচ্চিত্রাঙ্গনে পা রাখছেন হৃতিক রোশনের ছোট ছেলে হৃদান রোশন। হৃতিক রোশন এবং তার সাবেক স্ত্রী সুজান খানের ছোট ছেলে হৃদান রোশন। এ তারকা দম্পতির ১৪ বছরের দাম্পত্যের ইতি ঘটলেও সন্তানদের অভিভাবক হিসেবে তারা সবসময়ই একজোট। এমনকি করোনাকালেও তারা দুই ছেলের কথা ভেবে একই ছাদের নিচে সময় কাটিয়েছেন। 

তবে বাবা হৃতিক রোশনের মতো অভিনয়ের জন্য নয়; বরং পর্দার পেছনের কারিগর হওয়ার লক্ষ্যেই হৃদান রোশনের এ যাত্রা। চলচ্চিত্র পরিচালনা বা ‘ফিল্মমেকিং’ নিয়ে উচ্চশিক্ষার জন্য সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন হৃদান রোশন। লস অ্যাঞ্জেলেসের বিশ্বখ্যাত ‘ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া’তে ফিল্ম অ্যান্ড টিভি প্রোডাকশন নিয়ে পড়াশোনা করবেন তিনি।

সামাজিক মাধ্যমে এই খুশির খবরটি শেয়ার করে নিয়েছে হৃদানের স্কুল ‘আমেরিকান স্কুল অফ বোম্বে’। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে—‘আমাদের কাছে এটি একেবারেই আশ্চর্যের নয় যে, হৃদানকে আমরা ইউএসসিতে ফিল্ম নিয়ে পড়তে দেখব। অভিনন্দন হৃদান, আমরা তোমার জন্য গর্বিত।’

সামাজিক মাধ্যমে দেওয়া স্কুল কর্তৃপক্ষের সেই পোস্টে হৃতিকের পরিবারের পক্ষ থেকেও হৃদানকে নতুন জীবনের জন্য শুভকামনা জানানো হয়েছে। ১৭ বছর বয়সি এ তরুণের হাত ধরে রোশন পরিবারের পারিবারিক ঐতিহ্য এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন সিনেমাসংশ্লিষ্টরা।

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৬,/রাত ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit