সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আরও কিছু কর্মীদের সরিয়ে নিয়েছে মস্কো।

এছাড়াও সংঘাত বন্ধে ওয়াশিংটন ও তেল আবিবকে যুদ্ধবিরতি নিশ্চিত করতে অনুরোধ করেছে রাশিয়া। বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশটির অন্যতম প্রধান রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা আরআইএ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত জানানো হয়েছে।

প্রতিবেদনে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান আলেক্সেই লিখাচেভ বলেছেন, আগামী সপ্তাহে প্রায় ২০০ জনকে নিয়ে সরিয়ে নেওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রাশিয়া ইরানের বুশেহর পারমাণবিক চুল্লিটি নির্মাণ করেছে এবং রোসাটমের কর্মীরা সেখানে অতিরিক্ত ইউনিট নির্মাণের কাজ করছেন।

তিনি আরও বলেণ, কর্মীদের ফিরিয়ে আনার যাতায়াতের পথগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে এবং পারস্পরিক নিরাপত্তা নিশ্চিতে চলাচলের সময় যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হবে।

সূত্র: রয়টার্স।

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৬,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit