শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৭৭ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সিরিজ ‘রিভারডেল’ ও ‘ফরবিডেন ফ্রুটস’ খ্যাত অভিনেত্রী লিলি রেইনহার্ট সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ক্যারিয়ারের এক তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। কসমোপলিটান ম্যাগাজিনকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেন যে, একটি প্রোডাকশনের শুটিং চলাকালীন জনৈক পুরুষ পরিচালক তার শারীরিক গঠন নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছিলেন। দুই শট নেওয়ার মধ্যবর্তী বিরতিতে ওই পরিচালক লিলির কাছে এসে নিচু স্বরে বলেন, পেটটা একটু ভেতরের দিকে টেনে (সাক ইন) ধরো। যদিও রেইনহার্ট সেই পরিচালকের নাম জনসমক্ষে প্রকাশ করেননি।

সাক্ষাৎকারটিতে লিলির সঙ্গে উপস্থিত ছিলেন তার ‘ফরবিডেন ফ্রুটস’-এর সহ-অভিনেত্রী লোলা টাং, ভিক্টোরিয়া পেদ্রেত্তি এবং আলেকজান্দ্রা শিপ। 

অভিনয়ের জন্য পাওয়া কোন মন্তব্যটি তিনি ব্যক্তিগতভাবে নিয়েছেন— এমন প্রশ্নের জবাবে লিলি দ্বিধাহীনভাবে এই ঘটনার কথা উল্লেখ করেন। তার এই মন্তব্যে উপস্থিত সহ-অভিনেত্রীরা স্তম্ভিত হয়ে যান এবং ক্ষোভ প্রকাশ করেন। পেদ্রেত্তি রসিকতা ও রাগের মিশেলে সেই পরিচালকের নাম ও ঠিকানা জানতে চান, অন্যদিকে শিপ জোরাজুরি করেন জনসমক্ষে নামটি বলে দেওয়ার জন্য। তবে লিলি জানান, তিনি ব্যক্তিগতভাবে তাদের নাম প্রকাশ করবেন।

দীর্ঘদিন ধরেই লিলি রেইনহার্ট ‘বডি ডিসমোরফিয়া’ বা নিজের শারীরিক গঠন নিয়ে হীনম্মন্যতাজনিত মানসিক সমস্যার কথা খোলাখুলি বলে আসছেন। ‘রিভারডেল’ সিরিজে বেটি কুপার চরিত্রে অভিনয়ের সময় থেকেই তিনি খাদ্যাভ্যাসজনিত সমস্যায় (ইটিং ডিসঅর্ডার) আক্রান্ত হন। গত বছর একটি সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ওই সিরিজের ষষ্ঠ সিজনের দৃশ্যগুলো দেখার সময় তার মনে কেবল নিজের শরীর নিয়ে নেতিবাচক চিন্তা আসত। এমনকি শুটিংয়ের সময়ও তার অভ্যন্তরীণ চিন্তাজগৎ কেবল নিজের শরীরের পরিবর্তন নিয়ে আচ্ছন্ন থাকত।

২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিলি লিখেছিলেন যে, মূলধারার গণমাধ্যমে নারীদের সুঠাম বা স্বাভাবিক গড়নের হাতের চেয়ে অতিরিক্ত চিকন হাতকে মহিমান্বিত করা হয়, যা সাধারণ মানুষের পক্ষে অর্জন করা প্রায় অসম্ভব। শরীর নিয়ে গ্ল্যামার জগতের এই অবাস্তব মাপকাঠি এবং পরিচালকদের এমন অসংবেদনশীল মন্তব্য যে একজন শিল্পীর মানসিক স্বাস্থ্যের ওপর কতটা গভীর প্রভাব ফেলে, লিলির এই সাম্প্রতিক স্বীকারোক্তি তা আবারও সামনে নিয়ে এলো।

সূত্র: ভ্যারাইটি

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৬,/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit