মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন কাল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল রবিবার। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেওয়া যাবে। 

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ ও ২০ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র দাখিলের বিরুদ্ধে আপিল ২২ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৭ ফেব্রুয়ারি এবং ১৪ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

আইন অনুযায়ী, সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের নির্বাচনের ভোটার হন। আর সংসদ নির্বাচনে জয়ী দলগুলোর আসনসংখ্যার অনুপাতে মহিলা আসন বণ্টন করা হয়। এ ক্ষেত্রে ছয়টি সাধারণ আসনের জন্য একটি সংরক্ষিত মহিলা আসন পাওয়া যায়। আর যেহেতু দলগুলো থেকে এসব আসনে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়, তাই সংরক্ষিত মহিলা আসনে সাধারণত ভোটের প্রয়োজন হয় না। 

দ্বাদশ সংসদের ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২৪টি, জাতীয় পার্টি ১১টি, জাসদ একটি, ওয়ার্কার্স পার্টি একটি, কল্যাণ পার্টি একটি ও স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে বিজয়ী হয়েছেন। 

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে স্বতন্ত্রদের নিয়ে আওয়ামী লীগ ৪৮টি আসন এবং জাতীয় পার্টি দুটি সংরক্ষিত আসন পাচ্ছে। ইতিমধ্যে দল দুটি তাদের প্রার্থী তালিকাও ঘোষণা করেছে। 

এদিকে প্রার্থীদের ঋণখেলাপের তথ্য দিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়েছে ইসি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে সম্প্রতি এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন ইসির উপ-সচিব এম মাজহারুল ইসলাম। 

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit