বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
ফারহা মৌরিন মৌ এর কবিতাঃ জীবন্মৃত কিংবা বিষাক্ত সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার কুমিল্লায় আর্জেন্টিনার গোল খাওয়া নিয়ে বাকবিতণ্ডা-মারামারি, নিহত ১ বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ ২ সরকারি প্রাথমিকে একযোগে রোপণ হবে ২ লাখ চারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ সংবিধানের পঞ্চদশ সংশোধনী : আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

সন্তান হওয়া নিয়ে সত্যতা প্রকাশ করলেন নায়িকা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : ১৪ বছরের একটি ছেলে রয়েছে এই নায়িকার। সম্প্রতি খবর প্রকাশ হয়েছিল দ্বিতীয় বিয়ের ৫ মাসের মধ্যে আবারও মা হতে চলেছেন মাহিরা খান। সেপ্টেম্বর মাস নাগাদ সেলিম-মাহিরার সংসারে আসবে নতুন অতিথি। সেই জন্যই নাকি হাতের কাজ কমাচ্ছেন।

এমন খবর প্রকাশ হতেই মাহিরা বলেন, ‘আমি এখনই মা হচ্ছি না, আর নেটফ্লিক্সের কাজটাও করছি।’ ২০০৭ সালে ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে শৈশবের সঙ্গী আলী আসকারিকে বিয়ে করেছিলেন মাহিরা খান। তবে তাদের সেই সংসার টেকেনি। ২০১৫ সালে তাদের বিচ্ছেদ হয়। এর পর ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে সম্পর্কে জড়ান মাহিরা। গত বছর মাহিরার প্রেমের বিষয়টি সামনে আসে।

গত প্রায় এক যুগ ধরে পাকিস্তানের সিনেমা এবং টিভি ইন্ডাস্ট্রিতে কাজ করছে মাহিরা খান। ছোটপর্দায় ব্যাপক জনপ্রিয় তিনি। পাকিস্তানি অভিনয় শিল্পীদের মধ্যে সর্বাধিক পারিশ্রমিক নেয়াদের মধ্যে অন্যতম মাহিরা। ২০১১ সালে ‘নিয়াত’ সিরিয়ালে কাজের মাধ্যমে টিভিতে অভিষেক হয় তার। তবে তাকে জনপ্রিয়তার তুঙ্গে তোলে ‘হামসাফার’। পাকিস্তানের আরেক জনপ্রিয় নায়ক ফাওয়াদ খানের বিপরীতে তার অনবদ্য অভিনয় পাকিস্তানের গন্ডি পেরিয়ে ভারতেও তাকে পরিচিত করে তোলে।
এছাড়া বিন রোয়ে, হাম কাহাকে সাচ্চে হের মতো অনেক জনপ্রিয় টিভি সিরিয়ালে কাজ করেছেন তিনি। পাশাপাশি বেশ কিছু ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন মাহিরা খান। তবে ২০১৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ চলচ্চিত্রে অভিনয় করে উপমহাদেশের দর্শকদের কাছে নিজেকে নতুনভাবে পরিচিত করান মাহিরা খান।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit