বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
ফারহা মৌরিন মৌ এর কবিতাঃ জীবন্মৃত কিংবা বিষাক্ত সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার কুমিল্লায় আর্জেন্টিনার গোল খাওয়া নিয়ে বাকবিতণ্ডা-মারামারি, নিহত ১ বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ ২ সরকারি প্রাথমিকে একযোগে রোপণ হবে ২ লাখ চারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ সংবিধানের পঞ্চদশ সংশোধনী : আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

পাওয়ার প্লেতে বিনা উইকেটে বরিশালের ৫৪

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : আসরের শেষ চারের লড়াইয়ে অনেকটাই দূরে দুর্দান্ত ঢাকা। ৯ ম্যাচে দলটি জিতেছে কেবল ১টিতে। এদিকে পরের রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিতে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে তামিমের ফরচুন বরিশাল। সবশেষ চার ম্যাচে তিনটিতেই জিতছে তারা। সেই জয়ের ধারা ধরে রাখতেই নিজেদের নবম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলার ভেনিসের দলটি। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ ওভার শেষে বিনা উইকেটে ৫৪ রান করেছে বরিশাল। ঢাকা পর্বের দ্বিতীয় লেগের শেষ ম্যাচটি তাসকিন-শরিফুলদের বিপক্ষেই খেলেছিল বরিশাল। সেখানে ৪০ রানে জয় তুলে তালিকার চারে উঠে আসে তারা। এবার চট্টগ্রাম পর্বের শুরুর ম্যাচও দুর্দান্ত ঢাকার বিপক্ষে। যেখানে শুরুতে কিছুটা রয়েসয়ে খেললেও পাওয়ার প্লের শেষ দুই ওভারে রানের গতি বাড়িয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল ও আহমেদ শেহজাদ। শুরুর চার ওভারে ২৪ রান তোলার পর শেষ দুই ওভারে ৩০ রান যোগ করেছেন তামিম-শেহজাদ। ২৮ রানে অপরাজিত আছেন তামিম, অপরপ্রান্তে ১৯ রানে ব্যাট করছেন শেহজাদ। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit