বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ৫ রাউন্ড গুলির শব্দ, স্থানীয়দের দাবী ২ জন হতাহত; তবে তথ্য নেই বলে জানান পুলিশ শ্রীমঙ্গলে মাদক কারবারীসহ তিন কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ শ্রীসঙ্গলে থানা পুলিশ অভিযানে,৪ ছিনতাইকারীসহ আটক ৫ চৌগাছায় শত্রুতা করে কৃষকের পটল ক্ষেত কেটে সাবাড়,  থানায় অভিযোগ  অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন ফখর জামান মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে মুসলিমপাড়ায় সুপেয় পানির পাম্প স্থাপন। নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত মাটিরাঙ্গায় প্রায় ১ হাজার মোটরসাইকেলে ইউএনও’র উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ। ২০২৭ সালের মধ্যে ৫৯ হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা দায়সারা ভাবে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস

বায়ার্নকে উড়িয়ে চমক দেখাল লেভারকুসেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : বুন্দেসলিগায় টানা ১১ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। কিন্তু ‘কোথা থেকে উড়ে এসে’ তাদের টানা দ্বাদশ শিরোপা জয়ের পথে বাধা হয়ে দাঁড়ালো বায়ার লেভারকুসেন। অথচ এই লেভারকুসেনকে ডাকা হতো ‘নেভারকুসেন’ নামে। কারণ কখনোই লিগের চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। কিন্তু তুলনায় ‘অখ্যাত’ এই ক্লাবই গতকাল ঘরের মাঠে বায়ার্নকে ৩-০ গোলে হারিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে গেল অনেকটাই।  

লিগে এর আগের দেখায় দুই দলের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল। বায়ার্নের ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনা থেকে ড্র নিয়ে ফিরলেও পরের রাউন্ডে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল লেভারকুসেন। এরপর অবশ্য মাইনৎসকে হারিয়ে ফের শীর্ষে ওঠে তারা। সেই থেকে চার মাসের বেশি সময় ধরে শীর্ষেই আছে জাভি আলোনসোর দল।

গতকাল নিজেদের মাঠ বে অ্যারেনায় বায়ার্নকে শুরুর দিকেই চমকে দিয়ে এগিয়ে যায় লেভারকুসেন। ১৮তম মিনিটে গোলটি করেন বায়ার্ন থেকেই ধারে খেলতে আসা ইয়োসিপ স্তানিসিচ। জার্মান মিডফিল্ডার রবার্ট আন্দ্রিখের ক্রসে গোল করার পর অবশ্য বায়ার্নের সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন এই ক্রোয়াট ফুটবলার।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ফের এগিয়ে যায় লেভারকুসেন। ৫০তম মিনিটে নাইজেরিয়ান উইঙ্গার নাথান তেল্লার পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ লেফট উইংব্যাক অ্যালেক্স গ্রিমালদো। এরপর যোগ করা সময়ে নিজেদের রক্ষণ ছেড়ে ওপরে উঠে আসেন বায়ার্নের প্রায় সব খেলোয়াড়। সেই সুযোগে দূরপাল্লার শটে ফাঁকা পোস্টে বল পাঠান জেরেমি ফ্রিমপং।

২১ ম্যাচে ৫৫ পয়েন্ট লেভারকুসেনের। সমান ম্যাচে বায়ার্নের সংগ্রহ ৫০ পয়েন্ট। তিনে থাকা স্টুটগার্টের সংগ্রহ ৪০ পয়েন্ট।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৪/ দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit