বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ৫ রাউন্ড গুলির শব্দ, স্থানীয়দের দাবী ২ জন হতাহত; তবে তথ্য নেই বলে জানান পুলিশ শ্রীমঙ্গলে মাদক কারবারীসহ তিন কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ শ্রীসঙ্গলে থানা পুলিশ অভিযানে,৪ ছিনতাইকারীসহ আটক ৫ চৌগাছায় শত্রুতা করে কৃষকের পটল ক্ষেত কেটে সাবাড়,  থানায় অভিযোগ  অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন ফখর জামান মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে মুসলিমপাড়ায় সুপেয় পানির পাম্প স্থাপন। নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত মাটিরাঙ্গায় প্রায় ১ হাজার মোটরসাইকেলে ইউএনও’র উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ। ২০২৭ সালের মধ্যে ৫৯ হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা দায়সারা ভাবে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস

ইতিহাস গড়তে চলেছে বাংলাদেশ, প্রথমবারের মতো খেলবে ইউরোপের মাটিতে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৩ Time View

স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়তে চলেছে বাংলাদেশ। প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৫ জুন ২০২৬ সান মারিনোতে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যে একটি ফিফা টিয়ার-১ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ আনুষ্ঠানিকভাবে এ ম্যাচের ঘোষণা দিয়েছে।

এটি বাংলাদেশের জন্য দ্বিগুণ ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দলের মুখোমুখি হওয়ার পাশাপাশি এটিই হবে ইউরোপের মাটিতে বাংলাদেশের প্রথম ম্যাচ। অন্যদিকে সান মারিনোর জন্যও এটি ইতিহাস, কারণ তারা প্রথমবারের মতো কোনো এশিয়ান দলের বিপক্ষে খেলবে। দুই ফেডারেশনই এই অনন্য আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে উৎসাহ প্রকাশ করেছে।

ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা তৈরি করবে এবং দুই দেশের ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। খেলাধুলার গণ্ডি ছাড়িয়ে এই ম্যাচ দুই ফেডারেশনের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও মজবুত করার প্রতিশ্রুতিও বহন করছে। ম্যাচের ভেন্যু, কিকঅফ সময় এবং মিডিয়া ব্যবস্থাপনার বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে বাফুফে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ এপ্রিল ২০২৬,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit