বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥

গোল করে সমতায় ফিরেই লাল কার্ড দেখলেন এম্বোলো

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে নাটকীয় এক মুহূর্তের জন্ম দিয়েছেন সুইজারল্যান্ডের স্ট্রাইকার ব্রিল এম্বোলো। ৬৭ মিনিটে ড্যান এনদোয়ের সমতাসূচক গোলের পর সুইসরা যখন ম্যাচে ফিরেছে, ঠিক পাঁচ মিনিট পরই ১০ জনের দলে পরিণত হয় তারা।

৭২ মিনিটে পেনাল্টির আশায় ডি বক্সে পড়ে যান এম্বোলো। প্রথমে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখান রেফারি। তবে ভিএআরে ঘটনা পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলান তিনি। পারেদেসের হলুদ কার্ড বাতিল করে সিমুলেশনের দায়ে এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সুইস এই ফরোয়ার্ডকে।

গোল করে সমতায় ফেরার মাত্র পাঁচ মিনিটের মাথায় দলের অন্যতম ভরসার স্ট্রাইকারকে হারিয়ে বড় ধাক্কায় পড়ে সুইজারল্যান্ড। মাঠ ছাড়ার সময় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন এম্বোলো।

কিউএনবি/অনিমা/১২ জুলাই ২০২৬,/সকাল ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit