শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে সব বিকল্প বিবেচনায় ট্রাম্প ইরানের নিখুঁত হামলায় ভীষণ চাপে যুক্তরাষ্ট্র: রয়টার্স

হ্যাটট্রিক জয়ের পর রিয়ালকে সতর্ক করলেন মরিনিয়ো

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৮ Time View

ডেস্ক নিউজ : লা লিগার নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের শুরুটা হয়েছে দুর্দান্ত।। সবশেষ মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে টানা তৃতীয় জয়ের স্বাদ পেয়েছে দলটি। এমন উড়ন্ত শুরুর পরও অবশ্য আত্মতুষ্টির সুযোগ দেখছেন না প্রধান কোচ জোসে মরিনিয়ো। বরং সামনে কঠিন সময় আসতে পারে বলে খেলোয়াড়দের আগেভাগেই সতর্ক করে দিলেন তিনি।

মালাগার বিপক্ষে জয়ের পর মরিনিয়ো বলেন, ‘খারাপ সময় আসবে, গুরুত্বপূর্ণ কোনো খেলোয়াড়ের চোট আসবে, তোমাদের সমালোচনা আসবে এবং হারও আসবে। সবকিছুই আসবে, কারণ এসব সব সময়ই ঘটে। তখন আমরা যে দলটি গড়ে তুলছি, তার সব শক্তি বের করে আনতে হবে। আর সেই সময়গুলোতে আমাদের ভারসাম্যপূর্ণ থাকতে হবে এবং কোনো নেতিবাচক সময়কে পুরো মৌসুমে প্রভাব ফেলতে দেওয়া যাবে না।’

মৌসুমের শুরুতে টানা তিন জয়ে রিয়ালের আক্রমণভাগও রয়েছে ছন্দে। তিন ম্যাচে ১০ গোল করেছে দলটি। তবে বড় ব্যবধানের জয়কেই সাফল্যের একমাত্র মানদণ্ড হিসেবে দেখছেন না মরিনিয়ো। তাঁর মতে, প্রয়োজনে ১-০ ব্যবধানের জয়েও সমান সন্তুষ্ট থাকতে হবে দলকে। মরিনিয়ো বলেন, ‘আমরা ইতিমধ্যে ৩ ম্যাচে ১০ গোল করেছি। কিন্তু কোনো একটি ম্যাচ আমরা ১-০ ব্যবধানে জিতব এবং তাতেও আমরা সমান খুশি থাকব।’

মালাগার বিপক্ষে জয়ে গোলের পাশাপাশি ক্লিন শিট রাখাকেও গুরুত্বপূর্ণ মনে করছেন মরিনিয়ো। এই কোচের মতে, আক্রমণের পাশাপাশি দলকে রক্ষণেও সমান মনোযোগী হতে হবে, ‘আমাদের লক্ষ্য ছিল ক্লিন শিট রাখা এবং ভালোভাবে কাজ করা। আমরা সব সময় তীব্রভাবে আক্রমণ করতে পারি না, কারণ কখনো কখনো প্রতিপক্ষ সামনে এগিয়ে আসে এবং তখন আমাদের ভালোভাবে রক্ষণও করতে হয়।’

ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের রক্ষণে ফিরে আসার বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেন মরিনিয়ো। তিনি বলেন, ‘আমরা একটি দলকে রক্ষণে ভালোভাবে কাজ করতে দেখেছি। ভিনিসিয়ুস জুনিয়র বল হারানোর পর আবার পেছনে ফিরে গিয়ে রক্ষণ করেছে এবং বলটি পুনরুদ্ধার করেছে।’

দলের পারফরম্যান্সের পাশাপাশি কয়েকজন ফুটবলারের ব্যক্তিগত নৈপুণ্যের কথাও বলেছেন মরিনিয়ো। জুড বেলিংহ্যামকে অবিশ্বাস্য খেলোয়াড় আখ্যা দিলেও এদিন কামাভিঙ্গার পারফরম্যান্স আলাদাভাবে নজর কেড়েছে তাঁর। ফরাসি মিডফিল্ডারকে নিয়ে মরিনিয়ো বলেন, ‘আজ এমন একজন খেলোয়াড় অসাধারণ পারফরম্যান্স করেছে, যে খুব বেশি ভালোবাসা পায় না। সে হলো কামাভিঙ্গা।’

এমবাপ্পে, ভিনিসিয়ুস ও বেলিংহ্যামকে একসঙ্গে খেলানো নিয়ে আলোচনা প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন মরিনিয়ো। তিন তারকাকে একসঙ্গে খেলাতে আপত্তি নেই বলেই জানালেন তিনি, ‘ভালো খেলোয়াড়েরা সব সময় একসঙ্গে খেলতে চায়, কারণ তাদের চিন্তার গতি এবং মান একই রকম। তাদের সব সময় একে অপরের সঙ্গে বোঝাপড়ায় থাকতে হবে।’

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit