সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আট হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস নেপালে বন্যায় নিখোঁজ ২ শতাধিক স্কুল শিক্ষার্থী ‘টক্সিক’ সিনেমায় ঘনিষ্ট দৃশ্যে সমালোচনার মুখে কিয়ারা, সমর্থন স্বস্তিকার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ নতুন পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায়, ৪ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন মিষ্টি জান্নাত সালমান এফ রহমানের পক্ষে লড়তে এক বিদেশি আইনজীবীর আবেদন আমিরের ‘চেনেন না’ দাবির পর ‘থ্রি ইডিয়টস’ নিয়ে যা বললেন সোনম ওয়াংচুক মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ

৫৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

স্পোর্টস ডেস্ক : মাত্র ১৫ বছর বয়সেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। চলমান দুলীপ ট্রফির সেমিফাইনালে ব্যাট হাতে নতুন ইতিহাস গড়েছেন এই ওপেনিং ব্যাটার। ইস্ট জোনের হয়ে খেলতে নামা সূর্যবংশী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোনের বিপক্ষে দুলীপ ট্রফির ইতিহাসে সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরিয়ান হয়েছেন।

সোমবার আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৪২ বলে ফিফটি পূর্ণ করেন সূর্যবংশী। তার ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। এই অর্ধশতকের মাধ্যমে দুলীপ ট্রফিতে দ্রুততম হাফ সেঞ্চুরির পাশাপাশি সবচেয়ে কম বয়সে ফিফটির রেকর্ডও গড়েছেন তিনি।
এর আগে ১৯৬৯ সালে ১৬ বছর ২৩ দিন বয়সে দুলীপ ট্রফিতে হাফ সেঞ্চুরি করে সর্বকনিষ্ঠ অর্ধশতককারী হিসেবে রেকর্ড গড়েছিলেন লক্ষ্মণ সিং। দীর্ঘ ৫৭ বছর ধরে টিকে থাকা সেই রেকর্ড এবার নিজের করে নিলেন সূর্যবংশী। তিনি ১৫ বছর ১৫৭ দিন বয়সে অর্ধশতক পূর্ণ করেন।
শুধু তাই নয়, একই ম্যাচে সবচেয়ে কম বয়সে দুলীপ ট্রফিতে সেঞ্চুরি করার রেকর্ড গড়ারও সুযোগ ছিল সূর্যবংশীর সামনে। তবে ৮ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।
এর আগে ম্যাচটিতে ইশান কিষাণের চোটের কারণে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়কের মর্যাদাও পেয়েছিলেন সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই এক ম্যাচে একাধিক রেকর্ড গড়ে ভারতীয় ক্রিকেটে নিজের প্রতিভার স্বাক্ষর রাখলেন এই তরুণ ব্যাটার।

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit