আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভয়াবহ বন্যায় ২ শতাধিক স্কুল শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসির।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৩ জেলায় অন্তত ১৯টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়েছে এবং ৭টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদেরও নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দুই শতাধিক শিক্ষার্থী নিখোঁজ এবং প্রায় ২০ জন শিক্ষার্থী বন্যার পানিতে ভেসে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর বেশিরভাগই রাসুয়া ও নুওয়াকোট জেলায়।
এই দুই জেলার কয়েকটি স্কুলে মোট ২ হাজার ৪২৫ জন শিক্ষার্থী পড়াশোনা করত। বন্যায় এসব স্কুলের কিছু পানিতে ডুবে গেছে এবং কিছু মাটির নিচে চাপা পড়েছে। একটি স্কুল জানায়, বন্যার পানিতে তাদের এক শিক্ষার্থীকে বহনকারী একটি বাস ভেসে গেছে।
কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:১৫