মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ইমরান খান ও তার স্ত্রীকে একক বন্দিশালায় না রাখার নির্দেশ আন্তর্জাতিক স্বর্ণের বাজারে বড় ধাক্কা ৪৫ বছর পর জিয়া হত্যার নতুন তথ্য মিলল মোজাফফরের ফোনে মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’নীতি অনুসরণ করবে সরকার: শামা ওবায়েদ ৪৫ বছর পর জিয়া হত্যার নতুন তথ্য মিলল মোজাফফরের ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের কাছে হারের পর জিম্বাবুয়েকে নিয়েও সতর্ক অস্ট্রেলিয়া মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে ভারতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ নেপালে এখনও জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা ৯৩৩, চলছে উদ্ধার অভিযান ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

মাটিরাঙ্গায় প্রায় ১ হাজার মোটরসাইকেলে ইউএনও’র উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৬৯ Time View
​জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : মাটিরাঙ্গা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জ্বালানি তেলের সংকট মোকাবিলা এবং শৃঙ্খলা বজায় রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান। তাঁর সরাসরি তত্ত্বাবধানে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই প্রায় ১ হাজার মোটরসাইকেল আরোহীর মাঝে তেল বিতরণ করা হয়েছে।

গত কাল সোমবার (৬  ত্রপ্রিল)রাত ৭টার দিকে  মাটিরাঙ্গা পৌর শহরের বেগম ট্রের্ডাস ফিলিং স্টেশনে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। ভিড় সামলাতে এবং প্রকৃত ব্যবহারকারীরা যাতে সহজেই তেল পেতে পারেন, সেজন্য ইউএনও মাহমুদুর রহমান নিজে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়াটি মনিটরিং করেন।

শৃঙ্খলার অনন্য দৃষ্টান্ত: সাধারণত তেল বিতরণের সময় পাম্পগুলোতে যে হুড়োহুড়ি দেখা যায়, এ দিন ছিল তার উল্টো চিত্র। আরোহীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তেল সংগ্রহ করেন। সুশৃঙ্খলভাবে তেল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় মোটরসাইকেল চালকরা। তারা জানান, প্রশাসনের সরাসরি নজরদারির কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি এবং সিরিয়াল ভেঙে তেল নেয়ার সুযোগ না থাকায় সবাই সমান সুযোগ পেয়েছেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেন, “পৌর এলাকার সাধারণ মানুষ ও চালকরা যাতে ভোগান্তি ছাড়াই জ্বালানি সংগ্রহ করতে পারেন, সেটি নিশ্চিত করাই ছিল আমাদের মূল লক্ষ্য। চালকদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং নিয়ম মেনে চলায় ১ হাজার মোটরসাইকেলে খুব দ্রুত এবং সুশৃঙ্খলভাবে তেল বিতরণ করা সম্ভব হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

কিউএনবি/আয়শা/০৭ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit