বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের হার

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : চীনকে বাংলাদেশ তেমন কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি। আধিপত্য বিস্তার করে খেলা ম্যাচে চীনের হয়ে গোল করেছেন ইউ শিনগুই ও ওয়াং আইফাং। থাইল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে ৬৮ মিনিট পর্যন্ত ২-০ গোলের লিডে থাকা বাংলাদেশ শেষ ২১ মিনিটে ৩ গোল হজম করে হারে ৩-২ ব্যবধানে।

৭ এপ্রিল গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ভিয়েতনামের বিপক্ষে। ওই ম্যাচে জিততে পারলে ‘এ’ গ্রুপে অন্তত তৃতীয় সেরা দলের একটি হয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। তিন গ্রুপে তৃতীয় স্থান অর্জন করা তিনটি দলের মধ্যে দুটি কোয়ার্টার ফাইনালে যাবে। আর যাবে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল। তৃতীয় সেরা দলগুলোর মধ্যে বাংলাদেশ এখন আছে দ্বিতীয় স্থানে। ‘বি’ গ্রুপের উজবেকিস্তান বাংলাদেশের (-৩) চেয়ে এক গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে, তিনে থাকা চাইনিজ চাইপের গোল ব্যবধান -৫।

নোন্থাবুড়িতে একের পর এক আক্রমণের মুখে চীনকে প্রথমার্ধ পর্যন্ত আটকে রাখতে সক্ষম হয়  বাংলাদেশ। তবে বিরতি থেকে ফিরেই গোল হজম করে মোছা. সাগরিকারা। ডানপ্রান্ত থেকে আক্রমণে উঠে জেং ইউজিয়ার বাড়িয়ে দেওয়া বলে একপ্রকার ট্যাপইন করে লক্ষ্যভেদ করেন শিনগুই। ম্যাচের দ্বিতীয় গোলটি হয় ৮২ মিনিটে। চীন বক্সের অনেকটা বাইরে ফ্রি কিক পেয়েছিল। ওয়াং আইফাংয়ের নেওয়া শটে বল মিলি আক্তারের হাত ছুঁয়ে জালে প্রবেশ করে। মূলত তখনই বাংলাদেশের হার লেখা হয়ে যায়।

 

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit