বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

ইতিহাস গড়লেন ভারতীয় তারকা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ইতিহাস গড়লেন ভারতীয় তারকা পেসার ভূবনেশ্বর কুমার। চেন্নাইয়ের বিপক্ষে খেলতে নেমেই আয়ুষ মাত্রের উইকেট শিকারের মধ্য দিয়ে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাইয়ের ম্যাচে আয়ুষ মাত্রেকে আউট করেই এই ঐতিহাসিক অর্জনে পৌঁছান ভূবনেশ্বর। এর মধ্য দিয়ে তিনি আইপিএলে ২০০ উইকেট পাওয়া দ্বিতীয় বোলার। প্রথমজন যুজবেন্দ্র চাহাল।

বর্তমানে ভূবনেশ্বরের উইকেট সংখ্যা ২০২, যা তিনি নিয়েছেন ১৯২ ম্যাচে, গড় ২৭.২৫। তালিকার শীর্ষে থাকা চাহালের ঝুলিতে রয়েছে ১৭৬ ম্যাচে ২২৪ উইকেট। আর তৃতীয় স্থানে আছেন সুনীল নারিন। তার উইকেট সংখ্যা ১৯৩।

মাইলফলকের উইকেটটি আসে এক দারুণ ডেলিভারিতে। অফ স্টাম্পের বাইরে লেংথ বলে টান দিতে গিয়ে তাল হারান মাত্রে। বল উঠে যায় মিড-অফে। যেখানে রজত পতিদার সহজ ক্যাচটি নেন।

এই ম্যাচে শুধু বলেই নয়, ব্যাট হাতেও ঝড় তোলে বেঙ্গালুরু। চিন্নাস্বামী স্টেডিয়ামে ৩ উইকেটে ২৫০ রান করে বেঙ্গালুরু। দলের হয়ে মাত্র ২৫ বলে তিনটি চার ও আটটি ছক্কার সাহায্যে অপ্রতিরোধ্য ৭০ রানের ইনিংস খেলেন টিম ডেভিড। ২৯ বলে ৫০ রান করেন পাড্ডিকাল।

এছাড়া ফিল সল্ট ৩০ বলে করেন ৪৬। অধিনায়ক রজত পাতিধর ১৯ বলে ৪৮ রান করেন। ২৫১ রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ভুবনেশ্বরের বোলিং তোপে ১৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয় চেন্নাই সুপার কিংস। ৪৩ রানে জয় লাভ করে বেঙ্গালুরু।

 

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৬,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit