বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিয়ালের হামলায় মারা গেল বিজলী নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা হোয়াইটওয়াশের লজ্জার পর টেস্ট চ্যাম্পিয়নশিপেও অবনতি বাংলাদেশের প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২ নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন খাগড়াছড়িতে ১০ বছর পর শিশু রানা হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন। সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রি! শহীদদের স্মারক নিয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় আয়োজন  চৌগাছায় এম কে ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে বিদেশ পাঠানোর নামে টাকা নিয়ে প্রতারণায় থানায় অভিযোগ  আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরিজে অংশ নিতে ভারত আসবে তো

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করার কথা রয়েছে ভারতের। সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা দুই দলের। 

কিন্তু সাম্প্রতিক সময়ে মোস্তাফিজ ইস্যুতে ভারতের সঙ্গে সর্ম্পকে টানাপোড় চলছে। বিসিবি অবশ্য বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। ইতোমধ্যে বিসিসিআইকে চিঠি দিয়েছে বিসিবি। কিন্তু এখনো চিঠির উত্তর দেয়নি বিসিসিআই। তাই দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ভারতীয় দল বাংলাদেশ সফর করবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। 

এব্যাপারে আজ সংবাদমাধ্যমকে জাতীয় দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেছেন, ‘দ্বিপাক্ষিক সিরিজগুলো তো এফটিপির অংশ। গত বছর যে সিরিজ হওয়ার কথা ছিল, সে সিরিজটা এই বছর আনা হয়েছে। যত সময় যাবে, যেকোনো বোর্ডের সঙ্গে কিন্তু আমাদের যোগাযোগ প্রতিনিয়ত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একটা চিঠি ইস্যু করা হয়েছে বিসিসিআইকে। চিঠির আপডেট এখনও জানি না।

সবকিছু ঠিক থাকলে ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের। ব্লাকক্যাপসদের আসন্ন এই সফর নিয়ে নাফিস বলেন, নিউজিল্যান্ড সিরিজের জন্য আমাদের প্রস্তুতি চলছে। আপাতত ফিটনেস এবং ফিল্ডিং নিয়ে কাজ হচ্ছে। এখন স্কিল, ফিটনেস, ফিল্ডিং সবই হচ্ছে। নিউজিল্যান্ড ঢাকা সফরে তিনটি করে ওয়ানডে ও তিনটি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৬,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit