বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে পোকামাকড়ের কামড়ে গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা, উচ্চপর্যায়ের তদন্ত দাবি

চৌগাছায় শত্রুতা করে কৃষকের পটল ক্ষেত কেটে সাবাড়,  থানায় অভিযোগ 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৬০ Time View
এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় শত্রুতা করে এক কৃষকের   ফলন্ত  ১০ কাটা জমির পটল ক্ষেত কেটে সাবাড় করে দিয়েছে। এতে কৃষক দুঃখু মিয়ার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। দুঃখু উপজেলার নারায়নপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামের মৃত কিতাব আলীর ছেলে। 

সোমবার ভোরে  ঘটনাটি ঘটেছে উপজেলার নারায়নপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামের কৈবিলার মাঠে। ক্ষতিগ্রস্থ কৃষক দুঃখু মিয়া  বড়খানপুর গ্রামের মইনাল হোসেনের ছেলে  নাজমুল হোসেন (২৩) ও একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে  কামাল হোসেনের নাম উল্লেখ করে চৌগাছা থানায়  একটি লিখিত আভিযোগ দায়ের করেছেন।

থানার  অভিযোগ সুত্রে জানা যায়,  উপজেলার নারায়নপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামের  বর্গাচাষী দুঃখ মিয়া  জমি বর্গা নিয়ে  ফসল চাষ করে সংসার চলে তার। এ মৌসুমে তিনি কৈবিলার মাঠে বর্গা জমিতে  ১ বিঘা পটলের চাষ করেন।  এ ক্ষেত থেকে তিনি প্রতিদিন ৬/৭ মন পটল বিক্রি করে থাকেন। 

ঘটনার দিন তিনি ভোরে পটল ক্ষেতে ফুল ছুঁয়াতে গেলে এ ঘটনা তার চোখে পড়ে বলে তিনি দাবী করেন। তিনি বলেন অভিযুক্তরা দীর্ঘদিন যাবৎ আমাকে বিভিন্ন ভাবে ক্ষতি করে আসছিলো  তারা কারণে অকারণে আমার সাথে ঝামেলা  করতো । মাঝে মধ্যে গোলযোগ করে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিলো।  ঘটনার দিন তারা আমার পটল ক্ষেতে ঢুকে দা- কাঁচি দিয়ে পটল গাছ কেটে সাবাড় করে দিয়েছে।  আমি  ভোরবেলা ক্ষেতে গেলে আমাকে দেখে তারা পালিয়ে যায়। 

ফলন্ত পটল গাছ কেটে সাবাড় করে দেওয়ায় আমার প্রায় পাঁচলাখ টাকার ক্ষতি হয়েছে।  আমি  পথে বসে গেছি। চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুশব্বির  হোসেন বলেন,  ঘটনাটি আমি শুনেছি । এ ধরনের ঘটনা দুঃখজনক।  অভিযোগও পেযেছি তদন্ত পুর্বক দোষীদের বিচারের  দাবি জানাচ্ছি।  চৌগাছা থানার ডিউটি এস আই শারমিন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্তের পরে আইনী ব্যবস্থা নেওয়া হবে ।

কিউএনবি/আয়শা/০৭ এপ্রিল ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit