শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

চ্যাম্পিয়ন্স লিগ: রাতে বায়ার্নকে আতিথ্য দেবে রিয়াল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : লিগে মায়োর্কার কাছে হারলেও কোচ হিসেবে দারুণ রেকর্ডের সামনে আলভারো আরবেওলা। চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম পাঁচ নকআউটের পাঁচটাতেই জেতার রেকর্ড। ২০১৯-২০ এ হ্যান্সি ফ্লিক আর ২০১৪-১৫ মৌসুমে লুই এনরিকে কেবল গড়েছেন এমন নজির। সে দুবারই অবশ্য তারা ট্রফিও জেতেন। আরবেওলা বায়ার্ন বাধা টপকালে, ইতিহাসকে পাশে পাচ্ছেন নিশ্চিত।

অধারাবাহিকতার কারণে শাভি কিংবা আনচেলত্তির মতো রিয়ালের তারকাখচিত স্কোয়াড সামলাতে পারছেন কিনা আরবেওলা, সে প্রশ্ন উঠছে। তবে বায়ার্ন ম্যাচের আগে আবারও শিষ্যদের আগলে রাখলেন এই স্প্যানিয়ার্ড। রিয়াল কোচ আলভারো আরবেওলা বলেন, ‘এমবাপ্পে ভালো করেই জানে রিয়াল মাদ্রিদ কি। এখানে আসতে ও যা করেছে তা সহজ নয়। আমি আপনার কাছে এই প্রশ্নটা বায়ার্ন ম্যাচের পরে আবারও শুনতে চাইবো। যে পরিবর্তন আসবে তা দলকে আরও ভালো করবে। এটা আমি বিশ্বাস করি।’

চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের রেকর্ড কিংবা মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে থাকলেও বায়ার্নের বর্তমান ফর্ম ভয় জাগানিয়া। চলতি বছর কোনো ম্যাচ হারেনি বাভারিয়ান। রেড হট ফর্মে দলটার স্ট্রাইকার হ্যারি কেইন। এই মৌসুমে ৪০ ম্যাচে তার গোলসংখ্যা ৪৮। তবে চোটের কারণে দেশ আর ক্লাবের হয়ে সবশেষ দুই ম্যাচে ছিলেন না ইংলিশ স্ট্রাইকার। রিয়াল ম্যাচের আগে অবশ্য ফিরেছেন দলের ট্রেনিংয়ে। তবে হ্যারি কেইন শুরুর একাদশে থাকবেন কিনা, সে সিদ্ধান্ত নেয়া হবে ম্যাচের আগ মুহুর্তে।

বায়ার্ন কোচ ভিনসেন্ট কম্পানি বলেন, ‘যখন সে (কেইন) ম্যাচ খেলতে পারে না, তখনো সে অনুশীলন করে। তাই আমি বিশ্বাস করি না ওর মানিয়ে নিতে সমস্যা হবে। তবে আমরা ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করবো সিদ্ধান্ত নেয়ার জন্য। সে অনুশীলনে ফিরেছে—যা কিনা নিসন্দেহে ইতিবাচক আমাদের জন্য।’ 
কম্পানি হয়তো কৌশলগত কারণেই কেইনকে নিয়ে এমন কথা বলেছেন। তবে বাস্তবতা হচ্ছে, রিয়ালকে হারাতে দলের সেরা স্ট্রাইকারকে বাইরে রাখতে চাইবে না জার্মানরা। জশুয়া কিমিখ তো বলেই রেখেছেন, প্রয়োজনে হুইলচেয়ারে বসে এই ম্যাচ খেলবেন হ্যারি কেইন।

এদিকে শুধু কেইন নয়, মাইকেল ওলিসে, লুইস দিয়াজ কিংবা জশুয়া কিমিখ ভোগাতে পারে রিয়ালকে। থিবো কর্তোয়ার না থাকাটাই লস ব্ল্যাঙ্কোদের বড় চিন্তার কারণ। তবে এই ম্যাচে সাদা জার্সিতে ফিরছেন বেলিংহ্যাম। বরুশিয়ার হয়ে তার বায়ার্নকে সামলানোর অভিজ্ঞতা আছে বহু। শেষ এক যুগে রিয়ালকে হারাতে পারেনি বায়ার্ন। তবে এ দফায় বাভারিয়ানরা আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। ৯ বারের আক্ষেপ কাটিয়ে, ভাগ্য বদলাতে মরিয়া ভিনসেন্ট কম্পানির দল।

 

 

কিউএনবি/আয়শা/০৭ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit