মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ইমরান খান ও তার স্ত্রীকে একক বন্দিশালায় না রাখার নির্দেশ আন্তর্জাতিক স্বর্ণের বাজারে বড় ধাক্কা ৪৫ বছর পর জিয়া হত্যার নতুন তথ্য মিলল মোজাফফরের ফোনে মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’নীতি অনুসরণ করবে সরকার: শামা ওবায়েদ ৪৫ বছর পর জিয়া হত্যার নতুন তথ্য মিলল মোজাফফরের ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের কাছে হারের পর জিম্বাবুয়েকে নিয়েও সতর্ক অস্ট্রেলিয়া মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে ভারতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ নেপালে এখনও জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা ৯৩৩, চলছে উদ্ধার অভিযান ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে মুসলিমপাড়ায় সুপেয় পানির পাম্প স্থাপন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৭১ Time View
​জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ​খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভাধীন মুসলিমপাড়া এলাকার দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক জেলা বিএনপির সভাপতি সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার  নির্দেশনায়  মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল  এলাকায় একটি শক্তিশালী ওয়াটার পাম্প (পানির মোটর) এলাকাবাসীকে পৌঁছে দেন।

গতকাল সোমবার (৬ এপ্রিল) বিকেলের দিকে মাটিরাঙ্গা পৌর সভার  মুসলিমপাড়া এলাকায় এই পাম্প স্থাপনের কাজ সম্পন্ন হয়। এর মাধ্যমে ওই এলাকার কয়েকশ পরিবারের দীর্ঘদিনের পানির ভোগান্তির অবসান ঘটবে। স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকায় পানির স্তর অনেক নিচে থাকায় সাধারণ নলকূপে পানি পাওয়া যেত না। বিশেষ করে গরমের সময়ে পানির জন্য দূর-দূরান্তে যেতে হতো। বিষয়টি জানার পর জননেতা ওয়াদুদ ভূইয়া দ্রুত সময়ের মধ্যে পাম্প স্থাপনের ব্যবস্থা করেন।

​পাম্প স্থাপনকালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল বলেন, “ওয়াদুদ ভূইয়া সবসময় পাহাড়ের মানুষের মৌলিক সমস্যা সমাধানে সচেষ্ট থাকেন। মুসলিমপাড়ার মানুষের কষ্ট লাঘবে খাগড়াছড়ি আসনের   এমপি মহোদয়ের  উপহার এলাকার মানুষের পানির অভাব পূরণ করবে। জনগণের কল্যাণে বিএনপির এই ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

​এ সময় মাটিরাঙ্গা পৌর যুবদল এর সভাপতি গিয়াসুদ্দিন সহ  মাটিরাঙ্গা পৌর  বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ এলাকাবাসী উপস্থিত ছিলেন। সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ায় ওয়াদুদ ভূইয়ার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুসলিমপাড়ার বাসিন্দারা।

 

 

কিউএনবি/আয়শা/০৭ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit