মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’নীতি অনুসরণ করবে সরকার: শামা ওবায়েদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

ডেস্ক নিউজ : মক্কা প্যাক্ট নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এ বিষয়ে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে সরকার। প্রয়োজনীয় পর্যালোচনা ও যাচাই-বাছাই শেষ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শামা ওবায়েদ বলেন, দেশের জন্য ক্ষতিকর বা অকল্যাণকর হতে পারে—এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না। মক্কা প্যাক্টের বিভিন্ন দিক পর্যালোচনা করে বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবস্থানই নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন শামা ওবায়েদ। বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক অগ্রযাত্রাকে স্বাগত জানায় আইপিইউ প্রতিনিধিদল।

বৈঠকে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে আরও কার্যকর করা, সংসদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং সংসদীয় কূটনীতিকে শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, তরুণ প্রজন্মের সংসদ সদস্যদের অংশগ্রহণকেও ইতিবাচকভাবে দেখছে আইপিইউ। পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোর সহযোগিতা ও সমর্থন আদায়ের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে।

বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট এসব বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে সংসদীয় কূটনীতির মাধ্যমে আরও কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit