মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

আন্তর্জাতিক স্বর্ণের বাজারে বড় ধাক্কা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

স্পোর্টস ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পাশাপাশি মার্কিন সুদের হার বাড়ানোর সম্ভাবনায় বড় প্রভাব পড়েছে বিশ্ববাজারের স্বর্ণের দামে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মূল্যবান ধাতুটির দামে বড় পতন হয়েছে।

স্বর্ণের বাজারে চাপ তৈরির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের সাম্প্রতিক কঠোর অবস্থানের ইঙ্গিত। জ্যাকসন হোলে দেওয়া বক্তব্যে তিনি মূল্যস্ফীতি ২ শতাংশের লক্ষ্যে ফেরার বিষয়ে পর্যাপ্ত আত্মবিশ্বাস না এলে ফেডকে আরও পদক্ষেপ নিতে হতে পারে বলে ইঙ্গিত দেন। এর পর গত শুক্রবার স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি পড়ে যায়।

সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, ব্যবসায়ীরা বর্তমানে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ার সম্ভাবনা ৬৬ শতাংশ এবং ডিসেম্বরে বাড়ার সম্ভাবনা ৮৯ শতাংশ হিসেবে দেখছেন। সুদের হার বাড়লে সাধারণত স্বর্ণের প্রতি আকর্ষণ কমে যায়, কারণ সুদবিহীন এই ধাতুর তুলনায় সুদ পাওয়া যায় এমন সম্পদ বিনিয়োগকারীদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।

এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের আশঙ্কাও বাজারে অস্থিরতা বাড়াচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানের বিরুদ্ধে আরও হামলার হুমকি দিয়েছেন। এর প্রভাবে তেলের দামও টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ৯১ ডলারের ওপরে উঠেছে।

বিশ্লেষকদের মতে, তেলের দাম বাড়ার ফলে মূল্যস্ফীতির আশঙ্কা আরও বাড়তে পারে। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেড সুদের হার বাড়ানোর পথে গেলে স্বর্ণের ওপর আরও চাপ তৈরি হতে পারে। এদিকে স্বর্ণ ছাড়াও মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম ০.৩ শতাংশ বেড়ে ৬৬.৩৪ ডলার, প্লাটিনাম ০.১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৯৩.০৩ ডলার এবং প্যালাডিয়াম অপরিবর্তিত থেকে ১ হাজার ৩৫৬.৭৫ ডলারে রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit