বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

২০২৭ সালের মধ্যে ৫৯ হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে বড় উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ২০২৭ সালের মধ্যে ৫৯ হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার সংসদে ঢাকা-১৮ আসনের সরকারি দলের সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেনের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান।

মন্ত্রী বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ‘মেডিকেল কলেজ হাসপাতালসমূহে বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালসমূহে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন (১ম সংশোধিত)’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পের আওতায় বর্তমানে দেশের ১৫টি মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৪৪টি জেলা সদর হাসপাতালে অবকাঠামো উন্নয়ন, চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ ও ক্রয় কার্যক্রম চলমান রয়েছে।

তিনি জানান, প্রকল্পটি সম্পন্ন হলে কিডনি রোগে আক্রান্ত রোগীরা বিভাগীয় ও জেলা পর্যায়ে স্বল্পমূল্যে ডায়ালাইসিস সেবা নিতে পারবেন, যা চিকিৎসা সেবাকে আরও সহজলভ্য করবে। মন্ত্রী আরও বলেন, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় জনগণ সরাসরি এটির সুফল ভোগ করবে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit