বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

আবারও শীর্ষে লিভারপুল

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : লড়াকু পারফরম্যান্স দেওয়ার পরও শেষ পর্যন্ত খালি হাতেই বাড়ি ফিরতে হয়েছে টেবিলের তলানির দল বার্নলিকে। কেননা তাদের ৩-১ গোলে হারিয়ে আবারও শীর্ষস্থান দখলে নিয়েছে লিভারপুল।

অ্যানফিল্ডে ম্যাচটি দেখতে উপস্থিত হয়েছিলেন রেকর্ড ৫৯ হাজার ৮৯৬ সংখ্যক দর্শক। প্রিমিয়ার লিগ ইতিহাসে এ স্টেডিয়ামে আগের রেকর্ডটি ছিল ৫৮ হাজার ৭৫৭ জন। সব প্রতিযোগিতা মিলিয়ে অ্যানফিল্ডে টানা ২৭ ম্যাচ অপরাজিত লিভারপুল। 

ঘরের মাঠে ৩১তম মিনিটে দিয়োগো জতার হেড থেকে এগিয়ে যায় স্বাগতিকরা। বার্নলি অবশ্য হাল ছাড়েনি তাতে। বিরতির আগ দিয়ে ঠিকই সমতায় ফিরে আসে। যোগ করা সময়ে গোলটি করেন ও’শিয়া।

দ্বিতীয়ার্ধে আরও দাপুটে ফুটবল খেলে লিভারপুল। ম্যাচের ৫২তম মিনিটে  হার্ভে এলিয়টের শট থেকে লুইসদিয়াসের হেডে ফের এগিয়ে যায় তারা। এরপর ৭৯তম মিনিটে ব্যবধান বাড়ান দারউইন নুনিয়েস। এলিয়টের ভাসানো বলে হেড করে অলরেডদের তিন পয়েন্ট নিশ্চিত করেন তিনি।

আর্সেনালের কাছে হেরে যাওয়ার পর শীর্ষস্থান নড়বড়ে হয়ে যায় লিভারপুলের। এভারটনকে হারিয়ে আজ তা দখলে নেয় ম্যানচেস্টার সিটি। কিন্তু দুই ঘণ্টার ব্যবধানে আবারও শীর্ষে ফিরে আসে অলরেডরা। ২৪ ম্যাচে তাদের সংগ্রহ ৫৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৪/ দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit