শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাঙামাটিতে সেনা রিজিয়ন কর্তৃক দুঃস্থ, অসহায় ও সমস্যাগ্রস্তদের মানবিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮২ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় রাঙামাটিতে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিয়নের উদ্যোগে দুঃস্থ, অসহায় ও সমস্যাগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি ৩০৫ পদাতিক বিগেডের প্রান্তিক হল প্রাঙ্গণে এসব সামগ্রী ও নগদ সহায়তা উপকারভোগীদের হাতে তুলে দেন রাঙামাটি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।

এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী প্রতিরক্ষার পাশাপাশি সব সময়ই দলীদ্র, অসহায় ও সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা দূর করতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে আসছে। তিনি বলেন আমাদের লক্ষ্য হলো পার্বত্য চট্টগ্রামের জনগণের মাঝে সম্প্রীতি বৃদ্ধি এবং শান্তি সুনিশ্চিত করা। জাতি-ধর্ম, পাহাড়ি-বাঙালি নির্বাশেষে সকল অসহায় মানুষের জন্যই আমরা উদার মনে মুক্ত হস্তে এ ধরণের সহায়তা বিতরণ করে থাকি।

তিনি বলেন, শুধু প্রতিরক্ষাই নয় পীড়িত মানুষের যে কোনো প্রয়োজনে আমরা তাদের পাশে থাকতে বদ্ধপরিকর। আজকে ২ লক্ষ ২২ হাজার টাকার এ সহায়তা আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। আগামী দিনেও আমরা অসহায় মানষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। তিনি শান্তি ও সম্প্রীতি উন্নয়নের মাধ্যমে দেশ গঠনে সকলকে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

এ সময় অসহায় ও দুস্থ পাহাড়ি-বাঙালিদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ০৩টি সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য ঢেউ টিন, বয়োবৃদ্ধদের জন্য হুইল চেয়ার এবং দুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য নগদ ১,৮৩,৩৫০.০০ টাকাসহ সর্বমোট ২ লক্ষ ২২,৮৫০ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়।

এ ছাড়াও দরীদ্র নারীদের মাঝে শীতের কাপড় ও কম্বল বিতরণ করা হয়। এ সামগ্রী বিতরণকালে সেনা রিজিয়নের জিটুআই মেজর তাজদিক বিন নজরুল, পিএসসি ও মেজর মোঃ আসফিকুর রহমান উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit