মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের নারী ফুটবলের উন্নতিটা সাম্প্রতিক সময়ে বেশ প্রশংসনীয়। বয়সভিত্তিক সাফে এই দলটির সাফল্য আছে সব পর্যায়েই। সিনিয়র সাফেও তো দক্ষিণ এশিয়ার বর্তমান সেরা দল বাংলাদেশই। সে ধারাটা এবার ধরে রাখতে চলেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। আজ ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে সন্ধ্যা ছয়টায় কমলাপুরের শহীদ সিপাহি বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে নামছে মেয়েরা। এই ম্যাচে ভারতকে হারিয়ে শিরোপাটা যেকোনো মূল্যেই ঘরে তুলতে চায় স্বাগতিক বাংলাদেশ।   

কোচ সাইফুল বারী টিটুর বেশ আস্থা আছে তার মেয়েদের ওপর, ‘মেয়েদের উপর বাড়তি কোনো চাপ নেই। মেয়েদের মেন্টালিটি অন্য রকম। খুব বেশি কিছু বলার প্রয়োজন নেই।’ অধিনায়ক আফঈদা খন্দকারও একই সুরে বললেন, ‘ফাইনাল বলে বেশি চাপ নিচ্ছি না। কঠোর পরিশ্রম করছি সেই আত্মবিশ্বাস রেখে মাঠে নামব।’

সে জয় দলকে বেঞ্চের শক্তিটাও পরোক্ষ করেছিল বাংলাদেশ। সঙ্গে আত্মবিশ্বাসও বাড়াবে দলের। এছাড়াও রাউন্ড রবিন লিগে ভারতকে হারানোর অনুপ্রেরণাটাও আছে দলের পক্ষে। সব কিছুর মিশেলে আজ জয়টাই একমাত্র চাওয়া বাংলাদেশের। সে চাওয়া পূরণ হয় কি না, তা সময়ই বলে দেবে। ‍

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit