শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

বরিশাল বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী ও শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৮৫ Time View

ডেস্কনিউজঃ ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন।

নিহতরা হলেন উজিরপুর পৌরসভার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯), তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের শিশুকন্যা জান্নাত আক্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজ মাহমুদ স্ত্রী ও সন্তান নিয়ে মোটরসাইকেলে উজিরপুরের দিকে যাচ্ছিলেন। পথে গৌরনদীর বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় যানজটের কারণে মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে থাকলে পেছন দিক থেকে দ্রুতগতির তাজ আনন্দ পরিবহনের একটি বাস তাদের সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজন গুরুতর আহত হয়। কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষোভে বাসটি ভাঙচুর করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যান। এ ঘটনায় কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। তবে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

কিউএনবি/বিপুল/২৬.০৭.২০২৬/বিকাল ৪.১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit