মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

আখাউড়ায় যাত্রীবাহী বাসচাপায় প্রাণ গেল ভিক্ষুকের

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুর বাইপাস এলাকায় বুধবার দুপুরে যাত্রীবাহী বাস চাপায় লাকী বেগম (৫০) এক ভিক্ষুক নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনি মারা যান। নিহত লাকী বেগম কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার আব্দুল কাদের মিয়ার স্ত্রী। তিনি আখাউড়া খড়মপুর মাজারে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, লাকী বেগম তার ছেলেকে নিয়ে খড়মপুর ও আশেপাশের এলাকায় ভিক্ষা করে বেড়ান৷ বুধবার দুপুর ২টার পর প্রতিদিনের ন্যায় তিনি ভিক্ষা করতে বাইপাস এলাকায় যান৷ এ সময় সুলতানপুর থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস লাকী বেগমকে চাপা দিলে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এক ভিক্ষুক বাস চাপায় মারা গেছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়৷ ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit