আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে জাতীয় নির্বাচনে কারাগারে থেকেই ভোট দিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার সাথে পাকিস্তানের অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক বন্দিরাও ভোট দিয়েছেন। তবে তার স্ত্রী বুশরা বিবি ভোট দিতে পারেননি। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকেই পাকিস্তানের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক বন্দিরা আদিয়ালা জেল থেকে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। ইমরান খানের সাথে অন্যান্য রাজনৈতিক নেতা যারা ডাকযোগে ভোট দিতে পেরেছেন, তাদের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহি, আওয়ামী মুসলিম লীগের প্রধান শেখ রশিদ এবং সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীও ছিলেন।
উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদে মোট ৩৩৬টি আসনের মধ্যে ২৬৬ আসনে সরাসরি ভোট হয়। বাকি ৭০টি আসন সংরক্ষিত থাকে। যার ৬০টি আসন নারীদের সংরক্ষিত। আর অমুসলিম প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকে ১০টি আসন।
কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১:০০