স্পোর্টস ডেস্ক : অবশেষে বিপিএলে দল পেলেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। লম্বা বিরতির পর এবার রংপুর রাইডার্সের জার্সি গায়ে চাপিয়ে বিপিএলে ফিরছেন এই বাঁহাতি। গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজি দলটি মুমিনুলকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে।
এর আগে মুমিনুলকে সর্বশেষ বিপিএলে দেখা গিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে, ২০২১-২২ মৌসুমে।

রংপুরের প্রস্তাবটা হঠাৎ এলেও নিজেকে বেশ আগে থেকেই প্রস্তুত করছিলেন মুমিনুল। এবারের বিপিএলের ড্রাফট থেকে তাকে কেউ দলে না নিলেও একাই চালিয়ে যাচ্ছিলেন সাদা বলের ক্রিকেটের অনুশীলন। নিজের সর্বশেষ বিপিএলেই নাকি বুঝতে পেরেছিলেন, লাল বল আর সাদা বলের খেলাটা একই ধরনের না।
তাই পার্থক্য বুঝে নিজের খেলার ধরনে এনেছেন পরিবর্তন। কাজ করেছেন শট খেলা নিয়ে। নতুন নতুন শট নিজের ভাণ্ডারে জমা করেছেন।
কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১২:৩৩