মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান সাবেক ভিসি আতিয়ারের সময়ে নিয়োগ-উন্নয়ন প্রকল্পে পূর্ণাঙ্গ তদন্তের দাবি রাবিপ্রবি ছাত্রদলের মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার লে.কর্নেল মাসুদ খাঁন। ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’

খাগড়াছড়িতে চাঞ্চল্যকর ও ক্লুলেস খুনের ঘটনায় পুলিশ সুপার মুক্তা ধর এর প্রেস ব্রিফিং

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি পৌরসভার স্বপ্ন মোহন কারবারী এলাকার তিন রাস্তার মোড়ে অটোচালক সুজন্ত ত্রিপুরা @ সুজন (২৪) হত্যার ঘটনায়  প্রেস ব্রিফিং করেছেন খাগড়াছড়ি  পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরের  দিকে জেলা পুলিশের আয়োজনে খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন তিনি।চাঞ্চল্যকর খুনের ঘটনার বিষয়ে ভিকটিমের স্ত্রী সুজিতা ত্রিপুরা (২২) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় এজাহার দায়ের করেন। পরে খাগড়াছড়ি জেলার  পুলিশ সুপার  মুক্তা ধর, পিপিএম (বার) সার্বিক দিকনির্দেশনা ও তত্তাবধানে  চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উম্মোচন ও ঘাতকদের আইনের আওতায় আনার লক্ষ্যে খাগড়াছড়ি সদর থানার অফিসারদের সমন্বয়ে একটি চৌকস টিম  ঘাতক আসামী রাপ্রু মারমা (৩২) গ্রেপ্তার করেন।

প্রেস ব্রিফিংয়ে  এ সময় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার  অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম,  খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),  মো. জসীম উদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. তফিকুল আলম,সহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।আসামী রাপ্রু মারমাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম  সুজন্ত ত্রিপুরা @ সুজন (২৪) তার স্ত্রী গর্ভবতী হওয়ার পর থেকে ধৃত আসামীর স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে।
প্রেস ব্রিফিংয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার  মুক্তা ধর, পিপিএম (বার) বলেন,ভিকটিম সুজন্ত ত্রিপুরা ও রাপ্রু মারমা দুজনই মাদকসেবী এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। হত্যাকাণ্ডের বেশ কিছুদিন পূর্বে তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরেই রাপ্রু মারমা সুজন্ত ত্রিপুরাকে হত্যা করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় চাঁদাবাজি মামলা সহ একাধিক মামলা রয়েছে।  আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা /০৪ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit