সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫ কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫ মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হারল বাংলাদেশ ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করল দক্ষিণ কোরিয়া

যুদ্ধ বন্ধে ‘প্রস্তুত নয়’ ইরান, তবে আলোচনা চলছে: ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধের বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনা চলছে, তবে ইরান এখনো কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য পুরোপুরি প্রস্তুত নয়।

রোববার  (১৫ মার্চ) এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমরা তাদের সঙ্গে কথা বলছি।’ আলোচনার ধরণ সম্পর্কে বিস্তারিত না জানালেও তিনি আরও বলেন, ‘আমার মনে হয় না তারা এখনো (চুক্তির জন্য) প্রস্তুত। তবে তারা খুব কাছাকাছি পৌঁছেছে।’

ট্রাম্প আরও দাবি করেন, ইরান বর্তমানে একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছে। তবে তিনি নিজেই চুক্তির বিষয়ে কিছুটা দ্বিধা প্রকাশ করে বলেন, ‘আমি নিশ্চিত নই যে আমি এখনই কোনো চুক্তি করতে চাই কি না। কারণ প্রথমত, আপনি কার সঙ্গে কথা বলছেন সেটাই নিশ্চিত নয়; তাদের অধিকাংশ নেতৃত্বই তো নিহত হয়েছে।’

ট্রাম্প আলোচনার দাবি করলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি তা অস্বীকার করেছেন। সিবিএস-এর ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমেরিকানদের সঙ্গে কথা বলার কোনো কারণ আমরা দেখছি না। যখন তারা আমাদের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নিচ্ছিল, তখনও আমরা তাদের সঙ্গে আলোচনায় ছিলাম।’

আরাগচি সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা কখনোই সুখকর ছিল না। তিনি দাবি করেন, ইরান যথেষ্ট স্থিতিশীল ও শক্তিশালী এবং তারা কেবল তাদের জনগণকে রক্ষা করছে। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ভয়াবহ হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং কয়েক ডজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। নেতৃত্বের এই বিশাল শূন্যতার মাঝেই মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়েছে এবং বিশ্ব বাজারে জ্বালানি তেলের সংকটে অস্থিরতা বিরাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৬,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit