সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ১৭ দিনে মোট ৫২৮টি ফ্লাইট বাতিল করা হলো। সোমবার (১৬ মার্চ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য জানান। 

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ থাকার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল শুরু হয়। আজও তা অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

বেবিচক জানিয়েছে, আজ কুয়েতে দুটি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, ইউএই) আটটি, গালফ এয়ারের (বাহরাইন) দুটি, কাতার এয়ারওয়েজের (কাতার) চারটি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) দুটি, জাজিরার (কুয়েত) চারটি, ফ্লাইদুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) চারটি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের (বাংলাদেশ) দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৬,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit