শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : বস্তুনিষ্ঠ বুলেটিন ও সঠিক তথ্য পরিবেশনের ক্ষেত্রে সংসদ গ্রন্থাগার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সোমবার (১৬ মার্চ) জাতীয় সংসদ গ্রন্থাগার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। সংসদীয় কার্যপ্রণালি বিধি অনুযায়ী ডেপুটি স্পিকার লাইব্রেরি কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। 

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদ সদস্যদের আইন প্রণয়ন ও সংসদীয় কাজে সহায়তার জন্য তথ্যের ভাণ্ডার হিসেবে এই গ্রন্থাগারকে আরও সমৃদ্ধ করতে হবে। বিশেষ করে সরকারি গেজেট ও ডিএলআর (ঢাকা ল রিপোর্ট) ধারাবাহিকভাবে সংরক্ষণ করা জরুরি।

তিনি গ্রন্থাগারের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে গণপূর্ত অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও শাখার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া সংসদ সদস্যদের অংশগ্রহণে গ্রন্থাগারের পূর্ণাঙ্গ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার বিষয়ে তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ডেপুটি স্পিকারের সঙ্গে উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৬,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit