বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

‘পাকিস্তানের ক্রিকেট কমেডি সিরিয়াল হয়ে গেছে’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৯০ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের শেষ ম্যাচে ১১ রানে পরাজয়ের পর দেশটির সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকেরা দল পরিচালনা ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কঠোর মন্তব্য করেছেন।

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্ব থেকেই বিদায় নেওয়ার পর এবার ওয়ানডে সিরিজেও হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে পাকিস্তান। আইসিসি র‍্যাঙ্কিংয়ে তারা বর্তমানে চতুর্থ স্থানে থাকলেও মাঠের খেলায় সেই অবস্থানের প্রতিফলন দেখা যায়নি। বিপরীতে বাংলাদেশ রয়েছে দশম স্থানে।

এই হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক কামরান আকমল ব্যঙ্গ করে বলেন, এখন পাকিস্তানের ক্রিকেট দেখাটা যেন কমেডি সিরিয়াল দেখার মতো হয়ে গেছে। তার মতে, দল ব্যবস্থাপনা যদি তিন ম্যাচে ৩০ জন খেলোয়াড়ও খেলায়, ফলাফল একই থাকবে।

তিনি আরও বলেন, দল ব্যবস্থাপনা যেন ফলাফলের চেয়ে পরীক্ষা-নিরীক্ষাতেই বেশি মনোযোগ দিচ্ছে। দশ নম্বর র‍্যাঙ্কিংয়ের দলের কাছে হারার পর সমর্থকদের কাছে কী জবাব দেওয়া হবে—এ প্রশ্নও তোলেন তিনি। পাশাপাশি তিনি মন্তব্য করেন, এভাবে চলতে থাকলে ধীরে ধীরে সমর্থকদের আগ্রহ কমে যাবে।

সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান তোলে। ওপেনার তানজিদ হাসান তামিম দুর্দান্ত সেঞ্চুরি করে দলের ইনিংসের ভিত্তি গড়ে দেন। এছাড়া লিটন দাস ৪১ রান এবং তাওহীদ হৃদয় ৪৮ রান করে দলের সংগ্রহ বাড়াতে অবদান রাখেন।

২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান লড়াই চালালেও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি। সালমান আলী আগা দারুণ একটি শতক করে দলকে লড়াইয়ে রাখার চেষ্টা করেন। এছাড়া সাদ মাসুদ ৩৮ এবং শাহীন শাহ আফ্রিদি ৩৭ রান করেন।

তবে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশের বোলাররা। শেষ পর্যন্ত ১১ রানের জয় নিশ্চিত করে ঘরের মাঠে সিরিজও নিজেদের নামে করে নেয় টাইগাররা।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৬,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit