শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

ইজতেমায় ৪৭ দেশ থেকে এসেছেন ২ হাজার মেহমান : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিশ্বের ৪৭টি দেশ থেকে দুই হাজার মেহমান বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশগ্রহণ করেছেন।

শুক্রবার টঙ্গী ইজতেমা ময়দানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিদেশি খিত্তার নিরাপত্তায় স্থাপিত বিশেষ নিয়ন্ত্রণ কক্ষের সামনে সাংবাদিকদের এ কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।  

তিনি বলেন, বৃষ্টিতে চিন্তিত ছিলাম। এখন বৃষ্টি না থাকায় স্বস্তি প্রকাশ করছি। ইজতেমার সার্বিক প্রস্তুতি ভালো উল্লেখ করে মন্ত্রী বলেন, কোনো ধরনের সমস্যা নেই। আশা করি সুন্দর ও সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন হবে।

আজ শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে বিশ্ব তাবলীগ জামাতের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আগামী রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে এই পর্ব শেষ হবে। আগামী ৯ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব।

কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit