সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
ইস্তাম্বুলে মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক আজ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আট হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস নেপালে বন্যায় নিখোঁজ ২ শতাধিক স্কুল শিক্ষার্থী ‘টক্সিক’ সিনেমায় ঘনিষ্ট দৃশ্যে সমালোচনার মুখে কিয়ারা, সমর্থন স্বস্তিকার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ নতুন পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায়, ৪ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন মিষ্টি জান্নাত সালমান এফ রহমানের পক্ষে লড়তে এক বিদেশি আইনজীবীর আবেদন আমিরের ‘চেনেন না’ দাবির পর ‘থ্রি ইডিয়টস’ নিয়ে যা বললেন সোনম ওয়াংচুক

পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৮৪ Time View

বিনোদন ডেস্ক : বাংলা নববর্ষ ঘিরে উৎসবের আমেজে রঙিন হয়ে উঠতে যাচ্ছে রাজধানী ঢাকা। পহেলা বৈশাখকে সামনে রেখে শহরের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয়েছে একাধিক কনসার্ট, যেখানে অংশ নেবেন দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডগুলো।

অ্যাসেন ও রিশকা কানেক্টসের উদ্যোগে বনানীর কামাল আতাতুর্ক পার্কে ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘কার্পে ডিয়েম-লাল বৈশাখী ১৪৩৩’ শীর্ষক দুই দিনব্যাপী কনসার্ট। আয়োজকরা জানিয়েছেন, এই উৎসবে মঞ্চ মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান।
পাশাপাশি থাকছে আরো কয়েকটি ব্যান্ড দলের পরিবেশনা। এ ছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে একাধিক কনসার্টেও অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। তাদের পরিবেশনায় থাকবে ‘জাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ জনপ্রিয় মৌলিক গান।
জানা গেছে, ১৪ এপ্রিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিকেল ৩টায় পারফর্ম করবে চিরকুট। একই দিনে সকাল ১১টায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়েও মঞ্চে উঠবে ব্যান্ডটি। পরদিন ১৫ এপ্রিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আরেকটি কনসার্টে অংশ নেবে তারা।
ব্যান্ডটির ভোকালিস্ট শারমীন সুলতানা সুমি বলেন, তারুণ্যের ভালোবাসা নিয়েই আমরা বারবার মঞ্চে ফিরি। এবারও বৈশাখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে। সব মিলিয়ে পহেলা বৈশাখে গান, উৎসব আর তারুণ্যের উচ্ছ্বাসে জমে উঠবে রাজধানী ঢাকা।

 

 

কিউএনবি/আয়শা/১২ এপ্রিল ২০২৬,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit