বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১১৫ Time View

সিলেটের জেলা প্রশাসক ও দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সারওয়ার আলম বলেছেন, বাংলাদেশকে এগিয়ে শিক্ষার্থীদের সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাই কেবল একাডেমিক জ্ঞান অর্জনের মধ্যে সীমবদ্ধ না থেকে সৃজনশীল ভাবনা ও নতুন নতুন উদ্ভাবনী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে হবে। বড় হওয়ার স্বপ্নই মানুষকে বড় করে তুলে।

জীবনে বড় হতে হলে শিক্ষাজীবন থেকেই শুরু করতে হবে। তিনি আরো বলেন, বর্তমান যুগে টিকে থাকতে হলে যেকোন পরিবেশে মানিয়ে নিতে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের বিকল্প নেই। এক্ষেত্রে শিক্ষার্থীদের পথ দেখাতে অভিভাবক ও শিক্ষকদের মূল ভূমিকা পালন করতে হবে। তিনি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ সিলেটের সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

তিনি শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ডিসি অফিসের সহকারী কমিশনার নাজমুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও প্রতিষ্ঠানের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মাসুদ রানা, সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট মো.জাহিন শাকিল ভুঁইয়া, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জামিল আহমদ চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ তাহিয়া সিদ্দিকা। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন শিক্ষক হাফিজুল ইসলাম, মোছা. মতিয়া বেগম ও দিনা চৌধুরী। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি ও শিক্ষকবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/১২ এপ্রিল ২০২৬,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit