শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ স্বাভাবিক হলো সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ সবাইকে নিজ অবস্থানে থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি আমেরিকার হঠাৎ হামলা ঠেকাতে মরুভূমিতে চীনের মহাযজ্ঞ অমরত্বের সন্ধানে ভ্লাদিমির পুতিন, অঙ্গ মেরামত প্রকল্পে ২৬ বিলিয়ন ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (১২ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম যুলফাকারি বলেন, ‘এই কৌশলগত জলপথে যেকোনো জাহাজ চলাচলের অনুমতি দেয়ার ক্ষমতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর হাতে রয়েছে।’

পাশাপাশি, ইরানের ইসলামী বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) নৌবাহিনী ঘোষণা করেছে যে, সামরিক জাহাজগুলোর হরমুজ প্রণালী অতিক্রম করার যেকোনো প্রচেষ্টার, কঠোর প্রতিরোধের সম্মুখীন হতে হবে।

বাহিনীটি এক বিবৃতিতে বলে, আইআরজিসি-র পূর্ণ কর্তৃত্ব রয়েছে এবং তারা বুদ্ধিমত্তার সাথে হরমুজ প্রণালী পরিচালনা করে, এবং শুধুমাত্র বেসামরিক জাহাজগুলোকে বিশেষ নিয়মাবলীর অধীনে যাতায়াতের অনুমতি দেয়া হবে।
 
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রণালীটি দিয়ে মার্কিন জাহাজ চলাচলের যেকোনো খবর অস্বীকার করা হয়েছে, এবং সামরিক জাহাজের যাতায়াতের যেকোনো প্রচেষ্টাকে চূড়ান্ত দৃঢ়তা ও কঠোর জবাব দেয়া হবে।

শনিবার (১১ এপ্রিল) সেন্টকম দাবি করে, দুটি ডেস্ট্রয়ার, ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন এবং ইউএসএস মাইকেল মারফি, হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং প্রণালীটিকে সমুদ্র মাইনমুক্ত রাখার বৃহত্তর অভিযানের অংশ হিসেবে পারস্য উপসাগরে কার্যক্রম পরিচালনা করেছে।

এদিকে, মার্কিন অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে দাবি করেন, ‘আজ আমরা একটি নতুন পথ তৈরির প্রক্রিয়া শুরু করেছি, এবং বাণিজ্যের অবাধ প্রবাহকে উৎসাহিত করতে আমরা দ্রুত এই নিরাপদ পথটি সামুদ্রিক শিল্পের সাথে ভাগ করে নেব।’
২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলের যৌথ হামলার পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করা হয়। 
 
সূত্র: প্রেস টিভি

 

 

কিউএনবি/আয়শা/১২ এপ্রিল ২০২৬,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit