বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২০ যুদ্ধজাহাজ ও কয়েকশ’ সামরিক বিমান মোতায়েন আমেরিকার সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবীতে হারকমের শ্রমিকদের বিক্ষভ মিছিল এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম ১২ বছর পর নতুন অধ্যায়? বিয়ের গুঞ্জনে মুখর জেনিফার উইনগেট যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’ সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা একবার বিশ্বকাপ জেতার পর আবার জেতা সবসময়ই বেশি কঠিন: ডি পল

মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ৭ জন সেনা সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। একই সময়ে দক্ষিণ ইরানে সাম্প্রতিক মার্কিন হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে তেহরান। খবর আল-জাজিরারইরানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ৩৮৮তম ব্রিগেডের ঘাঁটিতে কয়েকটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলায় অতিথিশালা, প্রহরী পোস্ট ও সেনাদের আবাসন ভবন লক্ষ্যবস্তু ছিল।

তবে ‘প্যাসিভ ডিফেন্স’ ব্যবস্থার কারণে হতাহতের সংখ্যা অনেক কমেছে। এ ঘটনাকে ‘কাপুরুষোচিত আগ্রাসন’ আখ্যা দিয়ে দেশটির সেনাবাহিনী সতর্ক করেছে, এ হামলার ‘উপযুক্ত সময়ে কঠোর জবাব’ দেওয়া হবে। অন্যদিকে, ইরানের সরকারি মুখপাত্র ফারিমা মোহাজেরানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, গত কয়েক দিনের মার্কিন হামলায় দক্ষিণ ইরানে অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, সরকার সর্বশক্তি দিয়ে জনগণের পাশে থাকবে। ইরানের দক্ষিণাঞ্চল এই দেশের স্পন্দিত হৃদয়। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৬,/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit