সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে ন্যাটোর সহায়তার আশ্বাস : ট্রাম্প হরমুজকে শত্রুদের ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রের কোন শর্তগুলো মানেনি ইরান, জানাল হোয়াইট হাউস ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী

গুপ্তচর সন্দেহে বন্দী কবুতর! ৮ মাস পর মিলল মুক্তি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : ভারতে আট মাস পুলিশি হেফাজতে থাকার পর মুক্তি পেয়েছে একটি কবুতর। চীনের গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত এমন সন্দেহে একটি বন্দর থেকে পাখিটি আটক করেছিল মুম্বাই পুলিশ।

বৃহস্পতিবার ‘পিপল ফর দি ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস’ (পিইটিএ) নামে একটি ভারতীয় সংগঠনের হস্তক্ষেপে কবুতরটিকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি দেওয়ার পর এটি উড়ে গেছে।

পুলিশি তদন্ত চলাকালে কবুতরটিকে মুম্বাই শহরের একটি হাসপাতালে নিরাপত্তাবেষ্টিত খাঁচায় রাখা হয়েছিল।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যখন কবুতরটিকে আটক করা হয়, তখন তার পাখার সঙ্গে চীনা ভাষা-সদৃশ বার্তা লেখা ছিল। এতে পুলিশ পাখিটির বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে। তবে চূড়ান্ত তদন্ত শেষে পুলিশ ওই অভিযোগ প্রত্যাহার করে।

এর আগে ২০১৬ সালে পাকিস্তান সীমান্তবর্তী এলাকা থেকে একটি কবুতর আটক করেছিলেন ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। ওই পাখির শরীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি-সংবলিত একটি চিরকুট পাওয়া গিয়েছিল।

এর আগে ২০১০ সালে একই অঞ্চলে পায়ে পাকিস্তানি ফোন নম্বর-সংবলিত রিং পরা অবস্থায় একটি কবুতর আটক করা হয়েছিল।

সূত্র : গার্ডিয়ান।

কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit