মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

বিএনপি নেতা মঈন খানকে তুলে নেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। তাকে আইনশৃংখলা বাহিনী জোরপূর্বক তুলে উত্তরা পশ্চিম থানায় নিয়ে গেছে বলে জানা গেছে। 

রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানের সামনে থেকে মঙ্গলবার দুপুরে তাকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।  

তিনি বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর (জোন-২) বিএনপির কালো পতাকা মিছিল থেকে পুলিশ তাকে আটক করে।

তিনি জানান, মিরপুর ৬ থেকে মহানগর উত্তর বিএনপির সদস্য (দফতর) জিয়াউর রহমানসহ অসংখ্য নেতাকর্মী আটক হয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কালো পতাকা মিছিল চলছিল। উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানের সামনে থেকে মঈন খানকে জোরপূর্বক আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে রাখা হয়। সেখানে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ বিএনপির ১০ নেতাকর্মীকেও কালো পতাকা মিছিল থেকে ধরে নিয়ে যাওয়া হয়।
 

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit