মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

সপ্তম নৌবহর-স্যাংশনের বদলে ফুল নিয়ে আসছেন রাষ্ট্রদূতরা: রাজ্জাক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : শনিবার (২৭ জানুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও গণতন্ত্র সমাবেশে তিনি এ কথা বলেন। সাবেক এ কৃষিমন্ত্রী বলেন, বিএনপি নেতাকর্মীদের আগামী ৫ বছর বোকার মতো ফ্যালফ্যাল করে থাকতে হবে।

তিনি বলেন, আমরাও ফেরেশতা নই, আমরাও ভুলভ্রান্তি করতে পারি, নেত্রীও ভুল করতে পারেন। এসময় একাত্তরের শান্তি কমিটির লোকজনই বিএনপি করে বলেও মন্তব্য করেন রাজ্জাক। একই অনুষ্ঠানে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি আন্দোলনের নামে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে। কিন্তু তাদেরকে কোনো অবস্থায় সহিংসতার সুযোগ দেয়া হবে না। অশান্তি সৃষ্টিকারীদের কালোহাত ভেঙে দেয়া হবে।

বিএনপি কালো পতাকা কাকে দেখাতে চায়- প্রশ্ন রেখে তিনি বলেন, জনগণ এরই মধ্যে তাদের কালো পতাকা দেখিয়ে দিয়েছে। আর বিদেশিরা লাল পতাকা দেখিয়েছে। 
উৎসবমুখর পরিবেশে চমৎকার নির্বাচন হয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, নির্বাচনের পর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করার অভিপ্রায় প্রকাশ করেছেন।
 
‘ভোটের আগে বিএনপি বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরেছে, যাতে সরকারের সঙ্গে কাজ না করে, সে কথা বলেছে। কিন্তু বিদেশিরা তাদের কথায় সাড়া দেয়নি। নির্বাচনের পর সারা বিশ্ব শেখ হাসিনার সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে। বিদেশিরা বিএনপিকে লাল পতাকা দেখিয়েছে’, যোগ করেন তিনি।

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, সব ষড়যন্ত্র প্রতিহত করে প্রমাণ হয়েছে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকন্যার প্রতি আস্থাশীল। যারা ভোট বয়কট করার রাজনীতি করে, তাদের জন্য এবারের নির্বাচন বার্তা দিলো যে কোনো দলের বর্জনে কিছু যায় আসে না। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit