মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

শীতার্তদের ডেকে এনে বক্তৃতা, ক্ষোভ ঝাড়লেন কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : দুস্থ-শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে লম্বা বক্তৃতায় বিরক্তি প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আয়োজকদের ওপর ক্ষোভ ঝেড়ে তিনি বলেন,আমরা তাদেরকে শীতবস্ত্র দিতে ডাকব শীতবস্ত্রটাই দেব, এখানে ভাষণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটারতো কোনো দরকার নেই।

আয়োজকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আমরা শীতবস্ত্র দিতে শীতার্ত মানুষদের এখানে ডেকে আনলাম তাদের বক্তৃতা শোনাবার দরকার কি? এখানে কেউ বক্তৃতা শুনতে আইছে? তাহলে তো আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের স্বার্থপরতার চিহ্ন রেখে গেলাম! এটা ঠিক না। তিনি আরও বলেন, যখন আমরা তাদেরকে শীতবস্ত্র দিতে ডাকব শীতবস্ত্রটাই দেব, এখানে ভাষণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটারতো কোনো দরকার নেই। 

লম্বা সিরিয়ালে নেতাদের ভাষণের বিষয়ে তিনি বলেন, ৫-৬ জন ইতোমধ্যে ভাষণ দিয়েছেন আরও আছে? এই লোকগুলো কি ভাষণ শুনেছে কেউ? না শুনতে এসেছে? ফেরদৌস (ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ) তার নায়কের ভঙ্গিতে যেভাবে বলেছে, এটা কি এরা বুঝে? এটা বুঝাবার ক্ষমতা তাদের নাই? এরা আসছে একটা শীতবস্ত্রের জন্য আমার ভাষণ শুনতে আসেনি।

সাংবাদিকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সাংবাদিকরা আছেন, আমি পার্টির সেক্রেটারি বা অন্য কোনো নেতারা এখানে থাকলে প্রশ্ন করতে পারেন? সেটা রাজনৈতিক প্রশ্নও আসতে পারে? কিন্তু শীতার্তদের যে বিষয়টা সেটা তাদের শীত বস্ত্র দেওয়ার মধ্যেই সীমিত রাখা ভালো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি হচ্ছে ডামি দল। ওরা ডামি হয়ে গেছে। শোকে পাথর হয়ে গেছে। নেতাকর্মীদের ঘুম নেই। তারা আশা হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে কর্মসূচিতে দলের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমদ, স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, নির্মল কুমার চ্যার্টাজী, ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit