বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর বক্তব্য।

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ ।
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১৯৪ Time View

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, নাগরিকের জীবনমান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। এই শহরের উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রায় ১৬ শত কোটি টাকার বিভিন্ন উন্নয়ন বরাদ্দ দিয়েছেন। এর মধ্যে ৩০০ কোটি টাকার কাজ সম্পন্ন করা হয়েছে।

বাকি ১৩০০ কোটি টাকা বিভিন্ন উন্নয়নের কাজ হবে। এ সমস্ত কাজগুলো শেষ হলে খুব দ্রুত সময়ের মধ্যে শহরের চেহারা পাল্টে যাবে। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ল্যাবরেটরি স্কুলে নির্মিত অভিভাবক ছাউনি এবং স্কুল প্রাঙ্গণে নির্মিতব্য শহীদ মিনারের উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ভবিষ্যতে আমাদের চ্যালেঞ্জ- রাস্তাকে প্রশস্ত করা, মানুষের চলাচলকে নির্বিঘ্ন করা। কিন্তু কোভিড- ১৯ এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারনে অদিকাংশ উন্নয়ন এবং স্বাভাবিক কাজে বাধাগ্রস্ত হয়েছে। এরপরও আমরা থেমে ছিলাম না। করোনার বিপর্যয়ে আমরা মানুষের পাশে সর্বোচ্চ থাকার চেষ্টা করেছি।

উন্নয়নকে গতিশীল রাখার জন্য চেষ্টা চালিয়েছি। মেয়র জানান, শিশুদের উন্নত বিকাশের জন্য ৪০ একর জায়গা বিস্তৃত একটি শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা কয়েক মাসের মধ্যেই চুড়ান্ত অনুমোদন পাবে বলে আশা করা যায়। আধুনিক সুবিধা সম্বলিত এ পার্ক শিশুর শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিব, তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৪,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit