বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

মারাকানায় মারামারি: ব্রাজিল-আর্জেন্টিনাকে জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : মারাকানায় ভয়ংকর ঘটনা ঘটেছিল। দাঙ্গা ছড়িয়ে পড়েছিল গ্যালারিতে। ২১ নভেম্বর বিশ্বকাপের বাছাইপর্বের ওই ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে ব্রাজিলকে হারায়। 

আর্জেন্টিনার জাতীয় সংগীত বাজার সময় ব্রাজিলের সমর্থকেরা দুয়ো দিতে শুরু করলেই দাঙ্গা বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্রাজিলের পুলিশ আর্জেন্টাইন সমর্থকদের ওপর লাঠিচার্জ করে। আর আর্জেন্টাইনরাও পুলিশকে চেয়ার ছুড়ে মারে। এতে আহতও হয় বেশ কয়েকজন।

সেই ঘটনা তদন্ত করে ফিফা দুই দলকেই জরিমানা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) ৫০ হাজার সুইস ফ্রাঁ (৬৪ লাখ ৩৬ হাজার টাকা) ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ২০ হাজার সুইস ফ্রাঁ (২৫ লাখ ৭৪ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।

স্টেডিয়ামের শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থতার দায়ে বেশি শাস্তি পেয়েছে ব্রাজিল। 

ব্রাজিলের এই অর্থ বৈষম্যবিরোধী শিক্ষা প্রকল্পে ব্যয়ের নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আপাতত ফিফার বৈষম্যবিরোধী শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। জরিমানার টাকা পাওয়ার পর শিক্ষার কার্যক্রম আগামী ছয় মাসের মধ্যে সক্রিয় করা হবে।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৪/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit