সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

পিএসজিই এমবাপ্পের জন্য ‘সেরা ক্লাব’

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপ্পে পিএসজিতেই থেকে যান, এটাই চাওয়া ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফির। এমবাপ্পের জন্য পিএসজিই ‘সেরা ক্লাব’ বলেও দাবি করেছেন খেলাইফি।

আগামী জুনে পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হবে। আগামী মৌসুমে নতুন কোনো ক্লাবে যোগ দেওয়ার ব্যাপারে তাঁর এখন আর কোনো বাধা নেই। ফরাসি রেডিও আরএমসিকে পিএসজি সভাপতি বলেছেন, ‘কিলিয়ান পিএসজিতেই থাকুক—এই চাওয়াটা আমি লুকাব না। কিলিয়ান বিশ্বের খেলোয়াড় এবং প্যারিস তার জন্য সেরা ক্লাব।’

২০১১ সালে পিএসজির মালিকানায় আসেন এই কাতারি ধনকুবের। এর পর থেকে চ্যাম্পিয়নস লিগ জিততে দলবদলের বাজারে কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করেছে পিএসজি। কিন্তু খেলাইফি মালিকানায় আসার পর ইউরোপের সেরা এই ক্লাব প্রতিযোগিতায় মাত্র একবার ফাইনাল (২০১৯-২০) খেলতে পেরেছে প্যারিসের ক্লাবটি। 

এদিকে এমবাপ্পের সঙ্গে রিয়াল মাদ্রিদকে জড়িয়ে দলবদলের বাজারে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। ১৪ বারের ইউরোপ চ্যাম্পিয়ন স্প্যানিশ ক্লাবটির এমবাপ্পের প্রতি আগ্রহও নতুন কিছু না।

খেলাইফি বলেছেন, ‘বিশ্বের সেরা অনুশীলন সেন্টার সে এখানে (পিএসজি) পাচ্ছে। আছেন বিশ্বের সেরা কোচও (লুইস এনরিকে)। প্রতিবছরই সে চ্যাম্পিয়নস লিগে খেলার নিশ্চয়তা পাচ্ছে। আমরা অন্তত শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, এমনকি সেমিফাইনাল ও ফাইনালেও উঠেছি। অর্থাৎ বড় ক্লাবগুলোর পাশাপাশিই আছি আমরা।’

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit