বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

কুকুরের মাংস বিক্রি বন্ধে দক্ষিণ কোরিয়ায় আইন পাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে দক্ষিণ কোরিয়ায় কুকুর জবাই এবং বিক্রি বন্ধ করাই এই আইনের উদ্দেশ্য। নতুন এই আইনে খাওয়ার জন্য কুকুর পালন বা জবাই নিষিদ্ধ হবে। পাশাপাশি কুকুরের মাংস বিতরণ বা বিক্রি করাও নিষিদ্ধ হবে। আইনের আওতায় যারা দোষী সাব্যস্ত হবেন তাদের কারাদণ্ড দেয়া হবে। 

প্রতিবেদনে বলা হয়, আইনটি মূলত কুকুরচাষী বা বিক্রেতাদের লক্ষ্য করে প্রণীত হয়েছে, যা না মানলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা হতে পারে। কেউ যদি খাওয়ার জন্য কুকুরের বংশবৃদ্ধি করে বা জেনেশুনে কুকুর থেকে তৈরি খাবার সংগ্রহ, পরিবহন বা বিক্রি করে; তাকেও জরিমানা এবং কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। 

সরকারি পরিসংখ্যান অনুসারে, দক্ষিণ কোরিয়ায় প্রায় ১ হাজার ১৫০টি কুকুরের খামার এবং প্রায় ১ হাজার ৬০০টি রেস্তোরাঁ রয়েছে যারা কুকুরের মাংস দিয়ে তৈরি খাবার বিক্রি করে। দেশটির কুকুর খামার মালিক, কুকুরের মাংসের রেস্তোরাঁ এবং কুকুরের ব্যবসার অন্যান্য কর্মীদের তাদের ব্যবসা বন্ধ বা পরিবর্তন করার জন্য তিন বছরের সময় দেয়া হবে। দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস বিক্রি বন্ধের আইন পাসের খবরকে সাধুবাদ জানিয়েছে প্রাণী অধিকার সংগঠনগুলো ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit