সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

ভোট দিতে পারবেন না জি এম কাদের!

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ :  রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) রংপুর-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু তিনি ঢাকার ভোটার হওয়ায় এবং ভোটের দিন রংপুরে অবস্থান করায় ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জি এম কাদেরের নির্বাচন পরিচালনা কমিটি ও রংপুর জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আব্দুর রাজ্জাক। তিনি আরও জানান, ভোটের দিন রংপুরে নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন জি এম কাদের।  

আব্দুর রাজ্জাক বলেন, জি এম কাদের রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের দিন তিনি নিজ আসনে ভোটের পরিস্থিতি ঘুরে দেখবেন। রংপুর থেকেই সারা দেশের ভোট পর্যবেক্ষণ করবেন তিনি। এ কারণে তিনি নিজের ভোট দিতে পারবেন না। তিনি ঢাকার ভোটার, রংপুরের ভোটার নন।  

জাপা সূত্রে জানা গেছে, জি এম কাদের জন্মসূত্রে রংপুরের বাসিন্দা। এইচএসসি পর্যন্ত রংপুরেই পড়ালেখা করেছেন। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করেন। সপ্তম, অষ্টম, নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জি এম কাদের। তিনি লালমনিরহাট-৩ ও রংপুর-৩ আসনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

জাপা চেয়ারম্যানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও রংপুর জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ৭ জানুয়ারি সকাল ৯টার মধ্যেই জি এম কাদের বাসা থেকে বের হয়ে ভোটকেন্দ্র পরিদর্শন করবেন। সারা দেশের জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে তিনি রংপুর থেকেই যোগাযোগ রাখবেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit