শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-৩ বাইরে থেকে আনা সিলে ভোট ছাপানোর শঙ্কা স্বতন্ত্রী প্রার্থীর

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৯২ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে কেন্দ্র দখলের শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের ফিরোজুর রহমান। শুক্রবার দুপুরে ফিরোজুর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট ও তার ছেলে শেখ ওমর ফারুক রিটানিং অফিসারের কাছে এ বিষয়ে অভিযোগ জমা দিয়েছেন।এদিকে বাংলাদেশ জাতীয়তা আন্দোলন (বিএনএম) এর প্রার্থী শাহ জামাল রানা শঙ্কা প্রকাশ করে বলেছেন ভোট ৫০ ভাগ সুষ্ঠু হবে। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি জানান, বিগত সময়ের নির্বাচনের বিভিন্ন দিক বিবেচনায় তিনি এ শঙ্কা প্রকাশ করেছেন।
ওমর ফারুকের দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা কেন্দ্রের ভিতরে খাবার পাঠানোর নামে প্যাকেটের ভিতরে করে প্রিসাইডিং, সহকারি প্রিসাইডিং ও পোলিং অফিসারের সিল নিয়ে ব্যালটে সিল মারবে। তারা কেন্দ্র দখল করে জনমনে আতঙ্ক সৃষ্টিরও পায়তারা করছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য রিটানিং অফিসারের কাছে আবেদন করেন তিনি।তবে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মুহাম্মদ হাবিবুর রহমান জানিয়েছেন, সুষ্ঠু ভোট হবে এটা নিশ্চিত। আমরা যেসব অভিযোগ পেয়েছি সে সবের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। সুষ্ঠু ভোট নিয়ে কোনো ধরণের শঙ্কা নেই। 

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit