শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

যুদ্ধপরবর্তী গাজার শাসন নিয়ে ইসরাইলের ‘নীলনকশা’ প্রকাশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (৫ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন মতে, যুদ্ধ শেষ হলে গাজায় হামাসের শাসনক্ষমতা মুছে দেয়া হবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী। ইয়োভ গ্যালান্ট বলেন, হামাস আর গাজা নিয়ন্ত্রণ করতে পারবে না। তবে নির্দিষ্ট কিছু শর্তের বিনিময়ে গাজা উপত্যকার শাসনক্ষমতা পাবে ফিলিস্তিনিরা।

তিনি বলেন, অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরাইল চাইলে পশ্চিম তীরের মতো যে কোনো সময় সামরিক অভিযান পরিচালনা করতে পারবে। এ সময় গাজার সীমান্ত অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ ইসরাইলি বাহিনীর হাতে থাকবে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ জানুয়ারি) প্রকাশিত গ্যালান্টের চারটি পরিকল্পনার অধীনে প্রথমত যুদ্ধ শেষে ইসরাইল গাজার সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ বজায় রাখবে। দ্বিতীয়ত আন্তর্জাতিক বাহিনী গাজা অঞ্চলের পুনর্গঠনের দায়িত্ব পালন করবে।
 
তৃতীয়ত এ পরিকল্পনায় মিশর একটি অনির্দিষ্ট ভূমিকা পালন করবে। চতুর্থত আনুষ্ঠানিকভাবে গাজা অঞ্চলের শাসনক্ষমতা থাকবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে। এ সময় অঞ্চলটিতে কোনো ইসরাইলি বেসামরিক নাগরিক থাকতে পারবে না বলে জানান তিনি। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুদ্ধপরবর্তী গাজা অঞ্চলের শাসনভার পাওয়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের দায় থাকবে অঞ্চলটি থেকে ইসরাইলের জন্য কোনো প্রকার হুমকি বা সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার।
 
গ্যালান্টের মতে, শুধু সামরিক নয় বরং কোনোভাবেই গাজা অঞ্চলের বাসিন্দারা ইসরাইলের জন্য কোনো প্রকার হুমকি যাতে না সৃষ্টি করতে পারে তার দায়িত্ব থাকবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কয়েক ডজন লোক নিহত হওয়ার মধ্যেই গাজার শাসনক্ষমতা নিয়ে এই পরিকল্পনার কথা জানিয়েছে ইসরাইল।
 
এছাড়া ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী এমন সময়ে এই পরিকল্পনার কথা জানালেন যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চলতি সপ্তাহে গাজা যুদ্ধ শুরুর চতুর্থবারের মতো মধ্যপ্রাচ্যে সফরে আসছেন। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্মকর্তা ও ইসরাইলি নেতাদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে ব্লিঙ্কেনের।
 
মঙ্গলবার (২ জানুযারি) লেবাননের রাজধানী বৈরুতে হামাসের শীর্ষ নেতা সালেহ আল-আরৌরি হত্যার পর এই অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। হামাস আরৌরি হত্যার জন্য ইসরাইলকে দায়ী করেছে। তবে ইসরাইল হত্যায় জড়িত থাকার বিষয়টি নিশ্চিত না করলেও অস্বীকার করেনি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit